জেএফকে-ঢাকা রুটে ফের চালু হচ্ছে ইত্তেহাদ এয়ারলাইন্স

অজিৎ ভৌমিক

১৩ মে ২০২৬

জেএফকে-ঢাকা রুটে ফের চালু হচ্ছে ইত্তেহাদ এয়ারলাইন্স

বাংলাদেশি ট্র্যাভেল এজেন্টদের সাথে ইত্তেহাদ এয়ারলাইন্সের ঊর্ধতন কর্মকর্তারা। ছবি-জাগো প্রহরী।

ইত্তেহাদ এয়ারলাইন্সের ফ্লাইট আসছে জুন থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে ফের চালু হচ্ছে। গত ১১ মে সন্ধ্যায় নিউইয়র্কে ইত্তেহাদ এয়ারওয়েজের গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার এ তথ্য জানিয়ে বলেন, অক্টোবর পর্যন্ত চার মাস সপ্তাহে ৪টি করে ফ্লাইট ঢাকা-আবুধাবি-জেএফকের মধ্যে পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে। ফ্লাইট পরিচালনায় উপযোগী যাত্রী পাওয়া গেলে তা পরিচালনা করা হবে স্থায়ীভাবে।

etihad-2

উল্লেখ্য, জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে এই এয়ারলাইন্সের ফ্লাইট কয়েক বছর আগে বন্ধ করা হয় যাত্রী সংকটের কারণে। আরো উল্লেখ্য, এই রুটে ইত্তেহাদের ফ্লাইট পুনরায় চালুর এ ঘোষণা দেয়া হলো নিউইয়র্ক অঞ্চলের ট্রাভেল ব্যবসায়ীদের এক সমাবেশ থেকে। জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে ‘গুলশান টেরেস’র আলো ঝলমল মিলনায়তনে এই এওয়ারওয়েজের সেলস (স্পেশিয়াল্টি) ডিরেক্টর এম বরকত আলী স্বাগত বক্তব্যে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন পথ হয়ে-জেএফকে রুটে চলাচলকারি অন্যান্য এয়ারওয়েজের তুলনায় ইত্তেহাদের ভাড়া যেমন কম, তেমনিভাবে সেবার মান অনেক ভালো। এমনকি ফ্লাইটের ভেতরের আসনগুলোও সুবিন্যস্ত করা হয়েছে। গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার আরো উল্লেখ করেন যে, ইত্তেহাদ যাত্রী পরিবহনে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে-যাতে ফ্লাইটকে আপন হিসেবে নিরাপদ ভ্রমণের অবলম্বন হিসেবে ভাবতে পাারেন। আতিথেয়তা এবং সার্ভিসের মান আগের মতোই ঢেলে সাজানো রয়েছে।

সমাবেশে কানাডার অন্টারিওভিত্তিক ট্র্যাভেল ব্যবসা প্রতিষ্ঠান ‘ভয়জ্যান্ট’র ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) পারভেজ খান বলেন, ইত্তেহাদ, অ্যামিরাত, এয়ার চায়না, এয়ার ইন্ডিয়া, আমেরিকান এয়ারলাইন্স, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চসহ সারাবিশ্বে চলমান এয়ারলাইন্সগুলোর সকল রুটের টিকিট আমরা বিক্রি করছি। ইত্তেহাদ সবচেয়ে এগিয়ে রয়েছে সেবার ক্ষেত্রে। সে তাগিদে জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে নিশ্চয়ই যাত্রী সংকটের মুখোমুখী হতে হবে না। এজন্যে দরকার বাংলাদেশি আমেরিকান ট্র্যাভেল এজেন্টদের সহযোগিতা। এ সময় ভয়জ্যান্ট’র আরো কয়েকজন পদস্থ কর্মকর্তারা সমাবেশে ছিলেন। উপস্থিত ট্র্যাভেল ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করেন পুনরায় জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইট চালুর কথা জেনে। কারণ, নানাবিধ কারণে ইত্তেহাদের প্রয়োজনীয়তা অনুভব করছেন প্রবাসী বাংলাদেশিরা।

ডিনার শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে রাউন্ডট্রিপ টিকিট ছিল পুরস্কার। পাশাপাশি ছিল গিফট কার্ডের ছড়াছড়ি।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১