বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার পর্দা উঠছে শুক্রবার

বিশেষ প্রতিনিধি

১৩ মে ২০২৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার পর্দা উঠছে শুক্রবার

বইমেলার সর্বশেষ প্রস্তুতি আলোকে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।

সকল প্রস্তুতি সম্পন্ন। রঙে রঙে সাজছে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টার। ১৫ মে শুক্রবার পর্দা উঠছে তিনদিনের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাদের অভিবাদন জ্ঞাপনের মধ্য দিয়ে এদিন বিকেল ৬টায় শুরু হবে এ বইমেলা। চলবে ১৭ মে রবিবার পর্যন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা এসেছেন নিউইয়র্কে। রয়েছেন লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিক-রাষ্ট্রচিন্তক-বিজ্ঞানী-শিল্পীরাও। এবার প্রধান অতিথি হিসেবে থাকবেন আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।

bangabandhu boimela-press-2

কলকাতার খ্যাতিমান রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা এখন যুক্তরাষ্ট্রে। এসে পৌঁছেছেন বিখ্যাত লোকসংগীত শিল্পী জয় শংকর। গান গাইবেন বিশিষ্ট শিল্পী তাজুল ইমাম, দীনাত জাহান মুন্নী, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম, করিম হাওলাদার, পন্ডিত কৃশান মহারাজ, মোরশেদ খান অপু, সেজান মাহমুদ, দিনার মনি প্রমুখ। সিলেটের মরমী গানের ডালি সাজিয়ে হাজির থাকবেন বিশিষ্ট বাউল শিল্পী কালা মিয়া।

তরুণ প্রজন্মের নাহিয়ান ইলিয়াস, জনম সাহা, দানিয়া সৈয়দ দিয়া, গুঞ্জরী সাহা-সহ অনেকেই অংশ নেবে বিভিন্ন পর্বে। উদীয়মান তরুণ শিল্পী আলভান গাইবেন প্রজন্মের সেতুবন্ধনে গান।
বিশিষ্ট আলোকচিত্রী পাভেল রহমান করবেন একক উপস্থাপনা। নৃত্যে এনি ফেরদৌস থাকবেন বিশেষ পরিবেশনা নিয়ে।

বিপা, উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ, মিথান ড্যান্স একাডেমি, কৃষ্টি, বিকেপিএ প্রভৃতি সংগঠন অংশ নেবে তিনদিনের প্রোগ্রামে। তরুণ প্রজন্মের জন্য ছবি আঁকা, নাচ গান আবৃত্তি, রচনা প্রতিযোগিতা থাকবে শনি ও রবিবার।

পরিচালক নাদিম ইকবাল ও শামীম আল আমীন প্রদর্শন করবেন কয়েকটি সদ্য নির্মিত ডকুমেন্টারি। যাতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দখলদার ইউনূসের মবশাসন, দেড় বছরের জুলুম উঠে আসবে।

এবারের তিনদিনের বইমেলায় বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি, প্রকাশকদের মুখোমুখি, স্বরচিত কবিতা, আবৃত্তি, নবীন-প্রবীণ যাপনচিত্রের অভিজ্ঞতা, মায়েদের কথা- প্রবাসের প্রতিকূলতা ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম সাজানো হয়েছে।

বইমেলায় মুখ্য বিষয় থাকবেন ‘বঙ্গবন্ধু’। একটি অভিজ্ঞ সমন্বয়ক ও সঞ্চালক টিম পুরো অনুষ্ঠানমালা প্রক্ষেপণ করবেন। বইমেলা উপলক্ষে একটি চমৎকার ম্যাগাজিন ‘উত্থান’ প্রকাশিত হচ্ছে। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ ঘোষণার কাজটি গুছিয়ে এনেছেন ৭ জনের একটি অভিজ্ঞ বিচারক পরিষদ। এই পুরস্কার কে পাচ্ছেন তা জানানো হবে শেষ দিন রবিবার। এবং সে সময়েই তা হস্তান্তর করা হবে।

বিশিষ্ট শিল্পী লুৎফুন নাহার লতা ও খ্যাতিমান শব্দজন মিথুন আহমেদ পরিবেশন করবেন একক পর্ব দুটি। কয়েকটি পর্ব ব্যবস্থাপনা ও সহোযোগিতায় থাকবে বাংলাদশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে একাত্তরের প্রহরী ফাউন্ডেশন তিনদিনের বইমেলার সূচি ঘোষণা করেছে।

শুক্রবার উদ্বোধনী বিকাল ছয়টায়। চলবে রাত ১০ টা পর্যন্ত। শনি ও রবিবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে দশ টা পর্যন্ত। বইমেলার আহ্বায়ক ড.নুরুন নবী ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, বইমেলায় অংশ নেয়ার জন্য সবাইকে উদার আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০