বন্দি বিনিময় চুক্তির আওতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই : জহির উদ্দিন স্বপন

মো. আবুল কাশেম

১৭ নভেম্বর ২০২৬

বন্দি বিনিময় চুক্তির আওতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই : জহির উদ্দিন স্বপন

Zahir Uddin Swapan in NY Event

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে ২টি পথের কথা বলেছেন । তিনি বলেন, তাঁকে বাংলাদেশে আসতে হলে যেকোনো একটি পথ বেছে নিতে হবে। ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে পারেন।

NY Swapan event

অথবা শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আত্মসর্মপন করতে পারেন। তখন হাই কমিশন আন্তর্জাতিক নিয়মানুসারে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। এর বাইরে তাঁর ফেরার কোন পথ দেখছি না। পাসপোর্টের আবেদন ও কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে আগমনের প্রচারণা তাঁর কর্মিদের মনোবল চাঙ্গা রাখার অপপ্রয়াস মাত্র। আর সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে যাতে সে অন্য কোথাও পালিয়ে না যেতে পারে।

তাঁর যদি দেশে ফেরার ইচ্ছে থাকে, তবে হাইকমিশনে গিয়ে আত্মসর্মপন করলেই হয়। পাসপোর্ট নাটকের প্রয়োজন হয় না। নিউইয়র্কে স্টেট বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জহির উদ্দীন স্বপন প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

গত ১৩ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের আড্ডা রেষ্টুরেন্টের লয়ার লেভেল মিলনায়তনে ভিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির এমপি ।

সভায় অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, কামাল পাশা বাবুল, জসিম ভূইয়া, গোলাম ফারুক শাহিন, আব্দুস সবুর, কাজী শাকাওয়াত হোসেন আজম, সাইদুর রহমান সাঈদ, আমিনুল ইসলাম চৌধুরী, মাহমুদা আখতার শিরিন , এবাদ চৌধুরী, দেওয়ান কায়সার , আব্দুল বাতেন, নীরা রাব্বানী, কাজী আসাদুল্লাহ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মাহবুবুল হক প্রমুখ ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত