অ্যাটর্নি মঈনের সহায়তায় মিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাভ

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের খ্যাতনামা অ্যাটর্নি ও কমিউনিটি লিডার মঈন চৌধুরীর সহায়তায় ক্ষতিপূরণ বাবদ মিলিয়ন ডলার পেয়েছেন তাঁর একজন গ্রাহক। দুর্ঘটনা-সম্পর্কিত একটি মামলায় একটি হাসপাতালের কাছ থেকে ওই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই কাস্টমারকে আদায় করে দিয়েছেন তিনি। এ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণের আদায়ে আদায়কৃত অর্থের পরিমাণের ক্ষেত্রে এটা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য একটি ঘটনা।

অ্যাটর্নি মঈন চৌধুরী অতীতে এ ধরনের মামলায় আরো অসংখ্যবার বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন। বলা যায়, দুর্ঘটনাজনিত মামলায় বিবাদীদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ আদায়ে তার যথেষ্ট সুনাম, দক্ষতা ও পরিচিতি রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত