প্রবাসী খুলনাবাসীর উদ্যোগে নিউইয়র্কে কেডিএর চেয়ারম্যান মনাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬

প্রবাসী খুলনাবাসীর উদ্যোগে নিউইয়র্কে কেডিএর চেয়ারম্যান মনাকে সংবর্ধনা

KDA Chairman Mona Reception In NYC

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ-এর বর্তমান চেয়ারম্যান শফিকুল আলম মনাকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী খুলনা সমিতির সাবেক সভাপতি কিউ জামান এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে নিজ এলাকার প্রিয় মানুষগুলোর সাথে একত্রিত হওয়ার এবং স্মৃতি ভাগ করে নেওয়ার একটি স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।

KDA Mona reception

 

অনুষ্ঠানে কেডিএ-এর চেয়ারম্যান শফিকুল আলম মনা সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিশেষ এ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূইয়া, মামুন টিউটরিয়ালের স্বত্বাধিকারী মামুন মোহাম্মদ বাদল, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বিএনপি নেতা জাকির হাওলাদার জিল্লুর, ডিয়ার পার্ক কমিউনিটি এক্টিভিস্ট খন্দকার খন্দকার প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত