নির্মাণ থেকে মানবসেবা : ফয়সাল আজিজের সফলতার গল্প

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণ থেকে মানবসেবা : ফয়সাল আজিজের সফলতার গল্প

Faisal Aziz, CEO, NY Home Care Service Inc.

নিউইয়র্ক-স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনার শহর। এই শহরে প্রতিদিন অসংখ্য মানুষ নতুন কিছু গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু সফল হন তারাই, যারা মেধা ও প্রজ্ঞায় অন্যদের চেয়ে আলাদা। ফয়সাল আজিজ তেমনি একজন স্বপ্নবান উদ্যোক্তা ও দূরদর্শী নেতা, যিনি একজন সফল Healthcare Administrator, Business Executive এবংInfrastructure Development Professional।

তার পেশাগত জীবনের দুটি প্রধান ক্ষেত্র- Home Health Care এবং Infrastructure Development.  ক্ষেত্র দুটি আলাদা হলেও তাঁর লক্ষ্য একটাই-মানুষের জীবনকে আরও নিরাপদ, সুন্দর ও সম্মানজনক করে তোলা।

ফয়সাল আজিজের পেশাগত যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন- NY Home Care, তিনি এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর নেতৃত্বে যাত্রা শুরু করার পর থেকেই  NY Home Care  দ্রত এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি নিউইয়র্কের অসংখ্য মানুষের কাছে একটি পরিচিত ও বিশ্বস্ত Home Health Care Provider হিসেবে জায়গা করে নিয়েছে।

ফয়সাল আজিজ বুঝতে পেরেছিলেন যে নিউইয়র্কসহ বিভিন্ন জায়গায় বসবাসকারী সাউথ এশিয়ান ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক প্রবীণ, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল মানুষ প্রয়োজনীয় হোম কেয়ার সেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই যেমন ভাষাগত পার্থক্য, সংস্কৃতিগত দূরত্ব, স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব, ইন্সুরেন্স ও কেয়ার প্লানের জটিলতা এবং নিজের প্রয়োজন সঠিকভাবে প্রকাশ করতে না পারা। এসব কারণে অনেক মানুষ প্রয়োজন থাকার পরও যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ফয়সাল আজিজ সেই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছেন। তার লক্ষ্য ছিল এমন একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে একজন মানুষকে শুধু একটি ক্লায়েন্ট নাম্বার হিসেবে দেখা হবে না। তাদের ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, অনুভ‚তি এবং ব্যক্তিগত প্রয়োজনকে সমান গুরুত্ব দেওয়া হবে। এই ভাবনা থেকেই ফয়সাল আজিজ NY Home Care-এ একটি ভিন্নরকম মডেল গড়ে তুলেছেন। এই ব্যবস্থায় সেবা গ্রহণকারী মানুষ নিজের পরিচিত ভাষা ও সংস্কৃতির পরিবেশে প্রয়োজনীয় যত্ন ও সহায়তা পেতে পারেন।

ফয়সাল আজিজ শুধু একটি প্রতিষ্ঠান তৈরি করেননি। তিনি এমন একটি সেবাব্যবস্থা গড়ে তুলেছেন, যেখানে প্রফেশনাল কেয়ারের সঙ্গে যুক্ত হয়েছে মানবিকতা, সম্মান ও সাংস্কৃতিক সংবেদনশীলতা। একটি মানবিক স্বপ্নকে সফল ও টেকসই প্রতিষ্ঠানে রূপ দেওয়া কখনোই সহজ নয়।

ফয়সাল আজিজ আমেরিকার বড় Insurance Provider এবং MLTC প্লানগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ Strategic Relationship তৈরি ও শক্তিশালী করেছেন। এসব সম্পর্কের মাধ্যমে Client Care-এর জন্য প্রয়োজনীয় ফান্ডিং নিশ্চিত করা এবং আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

মানবসেবার এই যাত্রার পাশাপাশি ফয়সাল আজিজের নেতৃত্বের আরেকটি শক্তিশালী অধ্যায় হলো কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট। তিনি  Core Construction নামে একটি প্রতিষ্ঠানেরও প্রধান নির্বাহী কর্মকর্তা।

তার নেতৃত্বে Core Construction Federal, State  এবং City Agency-র বিভিন্ন বড়  Government Contract  অর্জন ও সফলভাবে বাস্তবায়ন করেছে। তিনি  Procurement থেকে Project Completion পর্যন্ত বড় Infrastructure Project-এর সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করেছেন।

ফয়সাল আজিজ এসব দায়িত্ব সফলভাবে পরিচালনা করে নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে বড় বড় অবকাঠামো প্রকল্প শেষ করার সক্ষমতা দেখিয়েছেন। তার নেতৃত্বে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরকারি স্থাপনা, পরিবহনব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নে ভূমিকা রেখেছে।

একদিকে NY Home Care-এর মাধ্যমে তিনি গড়ে তুলেছেন মানবিক সেবার অবকাঠামো। অন্যদিকে Core Construction-এর মাধ্যমে তিনি নির্মাণ করেছেন সামাজিক ও নাগরিক অবকাঠামো।

দুটি ভিন্ন ক্ষেত্র। দুটি ভিন্ন দায়িত্ব। কিন্তু উদ্দেশ্য একটাই-মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনা। বয়সে এখনও তারুণ্য, চোখে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন এই অদম্য মেধাবী মানুষটি।

বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজের সুযোগ্য সন্তান ফয়সাল আজিজ। নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ Hofstra University থেকে ব্যবসায়িক আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার শিক্ষা, ব্যবসায়িক জ্ঞান এবং পেশাগত অভিজ্ঞতা তাকে একজন দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলেছে।

তবে ফয়সাল আজিজ বিশ্বাস করেন, নেতৃত্ব কেবল একটি বড় পদ নয়। নেতৃত্ব মানে মানুষের প্রয়োজন বোঝা, সেই প্রয়োজনকে সম্মান করা। নেতৃত্ব মানে, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ফয়সাল আজিজের গল্প তাই শুধু একজন তরুণ সফল ব্যবসায়িক নির্বাহীর গল্প নয়। এটি একজন দূরদর্শী নেতার গল্প। একজন উদ্যোক্তার গল্প। একজন সমাজ নির্মাতার গল্প। দিন যাচ্ছে, তার স্বপ্ন বড় হচ্ছে। সেই স্বপ্ন আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর, এগিয়ে যাওয়ার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত