জাগো প্রহরী পত্রিকা অফিস পরিদর্শন করেছেন হাব প্রতিষ্ঠাতা মহাসচিব শরাফতী

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬

জাগো প্রহরী পত্রিকা অফিস পরিদর্শন করেছেন হাব প্রতিষ্ঠাতা মহাসচিব শরাফতী

HUB Secretary General Sarafati Visits Jago Prohori Office

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্র সফররত হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল মাওলানা ইয়াকুব শরাফতী নিউইয়র্কের সর্বোচ্চ সার্কুলেটেড সাপ্তাহিক জাগো প্রহরী পত্রিকা অফিস পরিদর্শন করেছেন।

HUB Secretary General Visits JP Office

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিউইয়র্কের সর্বজন শ্রদ্ধেয় ইমাম আহলুল বাইত মিশন মসজিদ, মাদরাসা ও ফিউনারেল হোম পরিচালক আওলাদে রাসূল মুফতি ডক্টর সৈয়দ রব্বানী বদরপুরী। পরিদর্শনকালে তারা পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি ও সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকুর সাথে জ‍্যকসন হাইটসের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য এবং সম্পাদক টুকুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত