কমিউনিটি সেবায় অবদান : ফয়সাল আজিজকে বাপার সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৬

কমিউনিটি সেবায় অবদান : ফয়সাল আজিজকে বাপার সম্মাননা

Faisal Aziz Honor

কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন এন ওয়াই হোম কেয়ার সার্ভিস ইন্ক-এর সিইও ফয়সাল আজিজ। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন—বাপা আয়োজিত দশম বার্ষিক অ্যাওয়ার্ডস ডিনারে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

Faisal Aziz Honor

গত ৯ অক্টোবর সফলভাবে অনুষ্ঠিত হয় বাপার এই বার্ষিক আয়োজন। জনসেবা, নেতৃত্ব এবং কমিউনিটির কল্যাণে অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের সম্মানিত করা হয়।

এ বছর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন জেসিকা এস. টিশ। ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন জোসেফ এম. গুলোটা এবং ‘উইম্যান অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন মারিয়া সি. ওটেরো।

‘অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন ডেপুটি চিফ ব্রায়ান ও’সালিভান। ‘কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার’ হয়েছেন ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ এস. ইসলাম। ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্যাট্রিক হেনড্রি এবং ‘সিভিলিয়ান অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন ডেপুটি ডিরেক্টর হরজিন্দর সিং।

‘কপস অব দ্য ইয়ার’ হিসেবে যৌথভাবে সম্মানিত হয়েছেন সার্জেন্ট ওমর ভূঁইয়া ও পুলিশ অফিসার আবির আহমেদ। আর কমিউনিটির কল্যাণে অবদানের জন্য ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ফয়সাল আজিজ।

ফয়সাল আজিজের এই অর্জন মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য কাজ করার এক অনুপ্রেরণামূলক স্বীকৃতি। তাঁর এই সম্মাননা ভবিষ্যতে কমিউনিটির সেবায় আরও মানুষকে এগিয়ে আসতে উৎসাহিত করবে। এন ওয়াই হোম কেয়ার সার্ভিসের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত