কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটি মেম্বার প্রার্থী খোরশেদ খন্দকার

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬

কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটি মেম্বার প্রার্থী খোরশেদ খন্দকার

খোরশেদ খন্দকার।

খোরশেদ খন্দকার লড়ছেন নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে। অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-২৯ এর আওতায় এ নির্বাচনে বাংলাদেশি আমেরিকান খোরশেদ খন্দকারই একমাত্র বাংলাদেশি তথা সাউথ এশিয়ান। তাই সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠক খোরশেদ খন্দকার দলীয় প্রাইমারিতে (২৩ জুন) বিজয় লাভে সক্ষম হবেন বলে এলাকার নেতৃবৃন্দ মনে করছেন।

ইতিমধ্যেই তাকে এনডোর্স করেছেন আসালের (এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান ওয়ার্কার্স) প্রতিষ্ঠাতা ও এমিরিটাস প্রেসিডেন্ট মাফ মিসবাহ এবং মূলধারার রাজনীতিতে প্রবাসীদের পথিকৃত মোর্শেদ আলম।

উল্লেখ্য, এই নির্বাচনী এলাকায় জ্যামাইকা, হলিস, স্প্রিংফিল্ড গার্ডেন, রোজডেল, লোরেলটন, সেন্ট আলবেন্স এবং লোকাস্ট ম্যানরের অংশবিশেষ। অর্থাৎ ১১৪১১,১১৪১২, ১১৪১৩, ১১৪২২, ১১৪২৩, ১১৪২৭, ১১৪২৮, ১১৪৩২, ১১৪৩৩, ১১৪৩৪, ১১৫৮১ পোস্টাল জিপকোড-এর বাসিন্দারা খোরশেদ খন্দকারকে ভোট দিতে পারবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১