রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা

০৯ মে ২০২৬

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কায়েতপাড়ায় ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল । ছবি-জাগো প্রহরী।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামানের নেতৃত্বে বসত-ভিটা এবং বাড়ি-ঘরসহ ফসলি জমি জবর-দখলের পর সেসব বালি দিয়ে ভরাট করার প্রতিবাদ এবং এ ধরনের তৎপরতায় মদদদাতা ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ভিকটিমরা। জলসিঁড়ি প্রকল্পের সীমানা নির্ধারণ, নতুন করে বালু ফেলে ঘরবাড়ি ভরাট, দখল এবং ফসলি জমি তলিয়ে যাওয়ার ঘটনায় রূপগঞ্জজুড়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে কৃষক ও সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং পরিস্থিতি যেকোনো সময় বৃহৎ আন্দোলনের দিকে গড়াতে পারে।

RupGanj-Rally-2

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বহু বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। এলাকাবাসীর দাবি, জলসিঁড়ি হাউজিং প্রকল্পের জন্য এসব বালু ভরাট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে, কেউ এ কার্যক্রমের প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ফলে অজানা আশঙ্কা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় নিরীহ বাসিন্দারা। এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

RupGanj-Rally-3

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১