রাড্ডাকাণ্ডে পদত্যাগ করলেন বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টি

জাগো প্রহরী ডেস্ক

০১ অক্টোবর ২০২৬

রাড্ডাকাণ্ডে পদত্যাগ করলেন বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টি

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ আসন (নারী আসন-২৩) সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিষ্টির শূন্য হওয়া আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করেছে সংসদ সচিবালয়।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবারই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিন দুপুর ১টা ৪০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। পাঁচ মিনিট পর ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তার কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। মিষ্টি বলেন, “স্পিকার ডেকেছেন। স্পিকারের সাথে কথা বলতে আসছি।”

রাড্ডাকাণ্ডে প্রধানমন্ত্রীর তাকে পদত্যাগপত্র করার জন্য নির্দেশ দিয়েছেন। স্পিকারের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন?

জবাবে মিষ্টি বলেন, “তদন্ত হোক। তদন্ততে যা হবে সেটাই হবে। আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সাথে কথা বলতে আসছি।”

পরে আবার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে।” এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে যান মিষ্টি।

এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত