অজিত ভৌমিক
০৬ নভেম্বর ২০২৬
Jail Killing Day
গত ৩ নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ডা. মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল রফিক, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি মিতু আক্তার।
যুক্তরাষ্ট্র যুবলীগের সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রথমে দোয়া ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।