ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর বার্ষিক ডিনার অনুষ্ঠিত

মো. আবুল কাশেম

০১ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর বার্ষিক ডিনার অনুষ্ঠিত

DU Alumni Association USA Annual Dinner

প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক-এর বার্ষিক নৈশভোজ গত ৩১ অক্টোবর নিউইয়র্ক সিটির উডসাইডের ব‍্যাংকুয়েট গুলশান ট‍্যারেস পার্টি হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সংগঠনের সম্মানিত সভাপতি লায়ন্স এম এস আলম।

DU Alumni Association USA Annual Dinner

নৈশভোজ অনুষ্ঠানের আহ্বায়ক বেলাল মাহমুদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক রহুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নৈশভোজের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সাঈদী আখতার লিলি, মোহাম্মদপুর হোসেন খান, ঠিকানার সাবেক সিইও সাঈদ-উর বর, মূলধারার রাজনীতিবিদ মুর্শেদ আলম, বার্ষিক নৈশভোজে সদস্য সচিব ইকবাল মুর্শেদ, প্রধান সমন্বয়কারী আজহার আলী খান, উপদেষ্টা তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার।

DU Alumni USA

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক রানা আহমেদ, জাহানারা আক্তার সুফিয়া আয়শা, গাজী লিটন ও সাংবাদিক মো. আবুল কাশেম প্রমুখ । অনুষ্ঠানে সূচনা পর্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয় ।

অনুষ্ঠানে এলামনাইয়ের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় । তাঁর পরিবারের সার্বিক আর্থিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহম্মেদ জনি, আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ, ফকরুল আলম, জয়নুল আবেদীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রশান্ত কুমার মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবুল মুহিত, আলী ইমাম শিকদার, আব্দুর রশিদ বাবু, বাবু শিতাংশু গুহ, আলা উদ্দিন বুলু , কৃষিবিদ আশরাফুজ্জামান, মাহমুদা শিরিন, জসিমউদ্দীন ভূঁইয়া, নিশাত রহিম , রীণা সাহা, ফরিদা ইয়াছমিন প্রমুখ ।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাংস্কৃতিক সম্পাদিকা শামসুননাহার নূপুর চৌধুরী । অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী লিলীমা শশী, কাজী আরিফ, ফাতেমা খান, রহুল আমিন ও সংগঠনের সদস্যদের ছেলে -মেয়েরা ও নতুন প্রজন্মের শিশু শিল্পীরা ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা , প্রীতি, ফারুক ও আজিজুল হক মুন্না । সংসার- সমাচার নিয়ে বিশেষ পরিবেশনা করেন ড. আরিফ ও নারগিস ।  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন তাজুল ইসলাম, সাইফুল ইসলাম ভূঁইয়া, আজহার আলী খান, ইউসুফ আলী ইকবাল মুর্শেদ প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনেক শিক্ষার্থী উন্নত কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসেন আমেরিকায়। ঢাবির প্রায় পাঁচ হাজার সাবেক শিক্ষার্থী বসবাস করেন নিউইয়র্কে। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শিক্ষার্থী এক হয়ে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ।’

বর্তমানে নিউইয়র্কে বসবাসকারী ঢাবির সাবেক শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক দশ হাজারের উপরে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত