আবুল কাশেম
১৬ মে ২০২৬
Mofizur Rahman
নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ লায়ন্স ক্লাব’র নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৭ মেয়াদে পরিচালক নির্বাচিত হয়েছেন জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী ব্লু গ্রিন ইন্সুরেন্স ব্রোকারেজের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মফিজুর রহমান।
গত ১২ মে উডসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের ২২৪ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য নুরুল আজিম জানান, প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদকসহ ১৫ জন পরিচালকের পদে এদিন ভোট অনুষ্ঠিত হয়।
১২৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল। ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা তপন। পরিচালক পদে সর্বোচ্চ ১৭৪ ভোট পেয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজের সমন্বয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে অনুষ্ঠিত নিবাচনে কমিশনার ছিলেন মোহাম্মদ আলী, নুরুল আজিম, রকি আলিয়ান ও মুহাম্মদ সাইদ। বিকেল সাড়ে চারটা থেকে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ভোর ৬টা অবধি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত লায়ন্স ক্লাবের পরিবারের সদস্য ছাড়াও বিপুলসংখ্যক সমর্থক সেখানে ছিলেন ।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অনিক রাজ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।