আন্তোনিও গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা সংবাদদাতা

২২ সেপ্টেম্বর ২০২৬

আন্তোনিও গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Tarique Rahman Joins UN Secretary General Guteres Breakfast Event

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রাতরাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্য দিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন এবারের অধিবেশনে যোগ দিতে তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত