‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র বৈশাখবরণ সমাবেশ

ব্রঙ্কস সংবাদদাতা

০১ মে ২০২৬

‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র বৈশাখবরণ সমাবেশ

‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র বৈশাখ বরণের সমাবেশে সঙ্গীতানুষ্ঠান। ছবি-জাগো প্রহরী।

বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে গত ১৮ এপ্রিল নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পার্ক হ্যাভেন পার্টি হলে বর্ণাঢ্য এক উৎসবের আয়োজন করা হয়েছিল। ব্রুকলীন, কুইন্স এবং ব্রঙ্কসের বিভিন্ন এলাকার প্রবাসীরা সপরিবারে জড়ো হয়ে ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র ব্যানারে বাঙালি আমেজে চমৎকার সময় অতিবাহিত করেন। এ সময় সকলে সমস্বরে উচ্চারণ করেন সুদূর এ প্রবাসেও বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে সদা সচেষ্ট থাকবেন।

আয়োজনকে বৈচিত্রমন্ডিত করতে সোমা দাসের ভূমিকা ছিল অপরিসীম। তার পরিকল্পনা ও নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে অংশ নেন সৌমেন তালুকদার, অরুন রায়, পূজা দাস, সোমন মোদক, তপু দাস, পূর্নিমা দাস, চায়না নন্দি, শিউলী মজুমদার, স্বর্ণা ব্রাহ্মণসহ শিল্পীরা। বৈশাখের আমেজে সেখানে উপস্থিত নতুন প্রজন্মের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় অরুণ রায়ের তত্বাবধানে।

Bronx-boishakhi-2

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১