দুই শিশুকে যৌন নির্যাতন, বিলাল মসজিদের ইমাম গ্রেপ্তার

জাগো প্রহরী ডেস্ক

০১ মে ২০২৬

দুই শিশুকে যৌন নির্যাতন, বিলাল মসজিদের ইমাম গ্রেপ্তার

মসজিদ বিলালের ইমাম তাজুল ইসলাম। ছবি-এনওয়াইপিডি।

মসজিদের ভেতরে গত ২১ এপ্রিল ১০ বছরের দুই বালিকাকে যৌন নির্যাতনের মামলায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় মসজিদ বিলালের ইমাম তাজুল ইসলামকে (৬৫) গ্রেফতার করা হয় গত ২৭ এপ্রিল। ১২১ এভিনিউর নিকটে সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদে ইসলামিক শিক্ষা নিতে আসা শিশুদের শরীরে হাত দিয়ে যৌন-উত্তেজনা সৃষ্টির পরিস্থিতির আরো যদি ভিকটিম থেকে থাকে তাহলে পুলিশের সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭)-এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।

কুইন্স ক্রিমিনাল কোর্ট থেকে ২৫ ডলার বন্ডে ২৮ এপ্রিল জামিন পেয়েছেন তাজুল ইসলাম। একইসাথে তাকে ভিকটিম শিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এই মাওলানা সামাজিক দুশমন বিধায় তার ছবি পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যাতে অন্য ভিকটিমরাও বিচার প্রার্থী হতে পারেন। এ ব্যাপারে বক্তব্য জানতে মসজিদ কমিটির কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১