অভিযোগ উঠার পরপরই ক্লায়েন্টের অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি গেহি

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬

অভিযোগ উঠার পরপরই ক্লায়েন্টের অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি গেহি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসান মাহমুদ। ছবি-জাগো প্রহরী।

সংবাদ সম্মেলনের পরদিনই সমুদয় অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি নরেশ গেহি। বাংলাদেশি আমেরিকান হাসান মাহমুদের মামলা পরিচালনার ফি নেয়ার পর কোনো পদক্ষেপই নেননি অ্যাটর্নি গেহি এমন অভিযোগে গত ৫ এপ্রিল সংবাদ সম্মেলন করেন হাসান মাহমুদ। সে সময় হাসান আরো অভিযোগ করেন যে, চুক্তি অনুযায়ী মামলা পরিচালনার জন্য পুরো ৯ হাজার ডলারই পরিশোধ করেছি। কিন্তু ট্রায়াল কোর্টে কোনো কাজই করেনি। উল্টো আমাকে হুমকি দিয়েছেন ইমিগ্রেশনের। হাসান অন রেকর্ড আরো অভিযোগ করেন যে, কাজ না করায় প্রদত্ত অর্থ ফেরৎ চাইতে গেলে তার সাথে দুর্ব্যবহার করা হয়। এমন আচরণের তথ্য ১১৫ প্রেসিঙ্কটে আনুষ্ঠানিকভাবে (২০২৬-১১৫-১২১৭) জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পরদিন ৬ এপ্রিল দুপুরে কমিউনিটি লিডার ও ব্যবসায়ী আসেফ বারি টুটুলের মধ্যস্থতায় অ্যাটর্নি গেহি ফি বাবদ নেয়া সমুদয় অর্থ ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদকে। বিষয়টি কমিউনিটিতে চাউর হয়েছে ফুটেজের মাধ্যমে। উল্লেখ্য, নরেশ গেহি হচ্ছেন জ্যাকসন হাইটসে (৭৪-০৯ ৩৭ এভিনিউ) বারি টাওয়ারের ২০৫ নম্বর স্যুইটের ভাড়াটে। সংবাদ সম্মেলনে হাসান মাহমুদের পাশে ছিলেন আলমগীর হোসেন, শক্তিদাস গুপ্ত, এমডি রহমান স্বপন, কাজী মনিরুল ইসলাম।

এদিকে হাসান মাহমুদের মতো আরো ভিকটিম রয়েছেন, তারা এখন হাসানের পন্থা অবলম্বন করবেন বলে শোনা যাচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১