তারেক রহমানের উন্নয়ন অভিযাত্রায় ঐক্যের সংকল্প নিউইয়র্ক স্টেট বিএনপির

আনিসুর রহমান

৩১ মার্চ ২০২৬

তারেক রহমানের উন্নয়ন অভিযাত্রায় ঐক্যের সংকল্প নিউইয়র্ক স্টেট বিএনপির

সমাবেশে বক্তব্য দেন গিয়াস আহমেদ। ছবি-জাগো প্রহরী।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভার বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত করার সংকল্প ব্যক্ত করেছেন। গত ২৯ মার্চ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশের উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে ‘আই হ্যাভ অ্যা প্লেন’, সে অনুযায়ী শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা এই প্রবাসের সকলে ঐক্যবদ্ধ রয়েছি।

বিশেষ অতিথির বক্তব্যে মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের কর্মী হিসেবে প্রবাসে আমরা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ^স্ত সৈনিক হিসেবে বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ আছি।

সমাবেশের অপর বিশেষ অতিথি বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, বিগত তিন দশকে বহুজাতিক এ সমাজের রাজপথে লড়াকু সৈনিক হিসেবে আমরা এখন কঠিন পরীক্ষায় অবতীর্ণ। আর এটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অভিযাত্রায় সর্বাত্মক সহায়তা দেয়া। সে জন্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটাই হচ্ছে এবারের স্বাধীনতা দিবসের শপথ।

সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সমাবেশে স্বাধীনতা দিবসের আলোকে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সৈয়দা মাহমুদা শিরিন, মো. সুরুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রউচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, আশরাফ হোসেন এবং আনিসুর রহমান, আলমগীর খান, লং আইল্যান্ড বিএনপি নেতা মো. শাহজাহান ও জিল্লুর রহমান, স্টেট বিএনপির এম এ কায়ুুম, জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান মুকুল, জুয়েল রানা, মো. ফারুক হোসেন, লং আইল্যান্ড শাখার সাধারণ সম্পাদক বাপ্পি, শ্রমিক দলের নেতা জাহাঙ্গির আলম প্রমুখ।

সমাবেশের সমাপ্তি ঘটে স্বাধীনতাযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এ সময় বৈরী আবহাওয়া সত্ত্বেও সমাবেশে যোগদান করায় উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১