নিউইয়র্কে ট্রাকচাপায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নিশাত

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬

নিউইয়র্কে ট্রাকচাপায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নিশাত

নিশাত জান্নাত। ছবি-সংগ্রহ।

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গত ২৯ মার্চ দিবাগত রাত প্রায় ১২টায় নিউইয়র্ক সিটির ময়লা-আবর্জনা বহনের ট্র্রাকের চাপায় পিষ্ঠ হয়েছে মারা গেছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত জান্নাত। পুলিশ জানায়, জ্যাকসন হাইটসের নিকটে উডসাইড এলাকায় ৬২ স্ট্রিট এবং রুজভেল্ট এভিনিউতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়েন নিশাত। অকুস্থলেই তিনি মারা যান বলে জরুরি চিকিৎসা সেবা দফতরের নার্স পুলিশকে জানিয়েছেন।

Nishath Jannath in NY

নিহতের বড়বোন নওশিন জান্নাত জানান, নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী নিশাত জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। রাত ১১টার দিকে ডিউটি শেষ করার পরও বাড়ি না ফেরায় তিনি খোঁজে বের হন। নওশিন আরো বলেন, রাত প্রায় ২টার দিকে ফোনের লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছাই। তখন সেনানে চারদিকে পুলিশ ছিল। বোনের স্মৃতি হাতরিয়ে তিনি বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।’ নিশাত দুই ছোট বোন (যারা ৯ ও ৪ বছর বয়সী) এবং বড়বোন নওশিনকে রেখে গেছেন।

সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ের বাসিন্দা হেলাল উদ্দিন হচ্ছেন নিশাতের বাবা, যিনি স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। এ সংবাদদাতাকে তিনি বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউইয়র্কে। ৪ মেয়ের দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করতো আমার মেয়ে। বাংলাদেশি গ্রোসারি স্টোর ‘ফুডফেয়ার’র সামনেই ঘাতক ট্রাকের নিচে পড়েছিল আমার মেয়ে।

পুলিশের তথ্যমতে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় সংযোগস্থলের উত্তর পাশে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনিও চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটি হচ্ছে রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’র। তারা এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, ‘কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

মা-বাবা-বোনসহ স্বজন ও প্রিয় প্রতিবেশীদের কান্নাবিজড়িত পরিবেশে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নিশাতের জানাযা বায়তুল জান্নাহ মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয় তারই বাবা ওই মসজিদের ইমা হেলাল আহমেদের নেতৃত্বে। জানাজায় কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির লিডার ও আমেকিান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাং¯ৃ‹তিক সস্পাদক অনিক রাজ, বিক্রমপুর সমিতির নেতা শাহাদৎ হোসেন প্রমুখ। এ সময় নিশাতের আত্মীয় জাবেদ উদ্দিন জানান যে, কর্মস্থল থেকে ট্রেনে এসে নিকটস্থ দোকান থেকে ছোট বোনের জন্মদিনের কেক নিয়ে ঘরে ফেরার সময়েই দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছেন নিশাত। নিশাত তার কলেজের খরচ নির্বাহের জন্য পার্কিং লটে রিসিপশনিস্টের খন্ডকালীন চাকরি করতেন।
জানাযা শেষে নিশাতকে নিউজার্সি স্টেটের মার্লবরো গোরস্থানে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১