নিউইয়র্কে বিমানবন্দরে উড়োজাহাজের সঙ্গে গাড়ির সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক

২৩ মার্চ ২০২৬

নিউইয়র্কে বিমানবন্দরে উড়োজাহাজের সঙ্গে গাড়ির সংঘর্ষ, নিহত ২

Air Canada plane collides with Fire Car

নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজ নামার সময় নিচে থাকা গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়েছে। নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ উড়োজাহাজটি রানওয়েতে দমকলের একটি ট্রাককে ধাক্কা দিয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২২ মার্চ) রাতের এই ঘটনার পর থেকে লা-গার্ডিয়া বিমানবন্দরের কার্যক্রম বন্ধ আছে।

ফ্লাইটরেডারটোয়েন্টিফোর এর বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, রাত ১১টা ৩৭ মিনিটের দিকে উড়োজাহাজটি ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার বেগে ফায়ার ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চার দমকল কর্মী আহত হয়েছে আর তাদের অবস্থান সঙ্কটজনক বলে জানা গেছে।

এনবিসি নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা ফায়ার ট্রাকটি পরিচালনা করছিলেন। এ দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কোপাইলটও গুরুতর আহত হয়েছে। এক পুলিশ সার্জেন্ট ও আরেক কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে, তবে তারা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

ঘটনার পর রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটি উর্ধ্বমুখী হয়ে আছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ২টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকতে পারে।

এফএএ-র নোটিশে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার কারণকে ‘জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লাগার্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিমানবন্দরটির দিকে এগোতে থাকা উড়োজাহাজগুলোকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেতে বলা হয়েছে।

এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জাজ এয়ার কানাডা এক্সপ্রেসের পরিচালনা কোম্পানি। জাজের মালিক কোরাস অ্যাভিয়েশন। জাজের সিআরজে-৯০০ উড়োজাহাজগুলোর যাত্রী ধারণ ক্ষমতা ৭৬ জন। লাগার্ডিয়ায় নামা উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন বলে এনবিসি জানিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১