নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬
ইফতার মাহফিলে সকলকে স্বাগত জানান হাজী আবুল হাসেম। ছবি- জাগো প্রহরী।
ধর্মীয় সম্প্রীতির বন্ধনে মানবতার কল্যাণে নিবেদিত থাকার সংকল্পে গত ১৪ মার্চ নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটি লিডার এবং মসজিদের প্রেসিডেন্ট হাজী আবুল হাসেমের সৌজন্যে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সর্বস্তরে প্রতিনিধিত্বকারি রোজাদার ছাড়াও ছিল নতুন প্রজন্মের মুসল্লিরা। সমবেত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্যে হাজী আবুল হাসেম বলেন, রমজানের ত্যাগ-তিতিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশ ও প্রবাসের সকলের কল্যাণে কাজ করতে হবে। এবং সবধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরম করুণাময়ের কাছে এটাই একমাত্র প্রার্থনা। ইফতারের প্রাক্কালে মসজিদের পেশ ইমাম ক্বারি রুহুল্লাহর নেতৃত্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহফিলের আয়োজকের ছোট ভাই হাজী মোহাম্মদ জাফরউল্লাহ, মহিউদ্দিন হাসান ছাড়াও সার্বিক সহায়তায় ছিলেন এলাকার ধর্মপ্রাণ মানুষেরা। আরো ছিলেন আর্ত-মানবতার সেবায় নিবেদিত কমিউনিটি লিডার মো. আব্দুল কাদের মিয়া। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, হাজী আব্দুল মতিন, শামসুদ্দিন আজাদ, ইদ্রিস আলম, সিরাজউদৌলাহ, মূলধারার রাজনীতিক মজিবর রহমান প্রমুখ।