নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

আবুল কাশেম

০২ মার্চ ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের ইতিহাসে এই প্রথম সরকারের অনুদানের অর্থ পেলেন স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের মাধ্যমে। ছবি-জাগো প্রহরী।

দীর্ঘ ৫০ বছরের বন্ধ্যাত্ব কাটলো নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির। লাখো প্রবাসীর প্রতিনিধিত্বকারি সংগঠনটি গত ৫০ বছরে সরকারি তহবিল থেকে একটি পয়সাও সংগ্রহ করতে পারেনি। তার অবসান ঘটলো ১ মার্চ নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলী থেকে ২০ হাজার ডলার অনুদানের টেক গ্রহণের মধ্য দিয়ে। এই চেক হস্তান্তর করেন কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জেনিফার রাজকুমার। ডেমক্র্যাটিক পার্টির এই স্টেট এ্যাসেম্বলীওম্যান বাংলাদেশি অধ্যুষিত ওজোনপার্ক, উডহ্যাভেন বুলেভার্ড, রচিমন্ড হীলসহ বিভিন্ন এলাকা নিয়ে গঠিত এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৮ থেকে গত ৬ বছর ধরে নির্বাচিত হয়ে আসছেন। দু’বছর মেয়াদি এ্যাসেম্বলীওম্যান পদে সামনের নির্বাচনেও লড়ছেন।

বিপুল করতালির মধ্যে এই চেক হস্তান্তরের সময় নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে প্রথম দক্ষিণ এশিয়ান নারী জেনিফার রাজকুমার প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বরাবরই কল্যাণমূলক কাজে আমাকে পাশে পেয়েছে। তাই তাগিদেই ৫০ বছরের পুরনো এই সংগঠনের জন্যে এই প্রথম আমি স্টেট এ্যাসেম্বলী থেকে মোটা অংকের একটি অনুদান সংগ্রহ করেছি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান জেনিফার রাজকুমার এ সময় বাংলাদেশ সোসাইটির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

BD Society Iftar in NY

রাজনীতিক জেনিফার তার বক্তব্যে সোসাইটির সভাপতি সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নামোচ্চারণ করেন বিশেষভাবে। এ সময় নিউইয়র্ক স্টেট সিনেটের আরেক সদস্য জন ল্যু মঞ্চে এসে প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত থাকার জন্য। অনুষ্ঠানে জেনিফার ও জন ল্যু-কে কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

উল্লেখ্য, কুইন্সের জয়া পার্টি হলে বাংলাদেশ সোসাইটির এ ইফতার-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সর্বস্তরের প্রবাসীদের প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের বিপুল সমাগম ঘটেছিল। স্টেট এ্যাসেম্বলীর চেক হস্তান্তরকালে মঞ্চে হোস্ট সংগঠনের সকল কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ, আবাসন ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, স্টেট এ্যাসেম্বলীর আসন্ন নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ জে মোল্লা সানী এবং মো. শামসুল হক প্রমুখ।

আরো উল্লেখ্য, এটি ছিল নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ইফতার মাহফিল আয়োজনে বাংলাদেশ সোসাইটির প্রথম দিনের কর্মসূচি। এ উপলক্ষে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার জন্যে আয়োজক কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান কামরুল এবং সদস্য-সচিব অনিক রাজ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় সোসাইটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি সকলকে আমন্ত্রণ জানান ৯ মার্চ জ্যামাইকায় ইকরা পার্টি হলে, ১১ মার্চ ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস এবং ১৩ মার্চ ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টের ইফতার মাহফিলে সপরিবারে যোগদানের জন্য।

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাবেক অনেক কর্মকর্তার উপস্থিতি মাহফিলকে মহিমান্বিত করেছে বলে অনেকে মন্তব্য করেছেন। আর সমগ্র মাহফিলের সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক এবং ইফতার মাহফিলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান জিলানী, নির্বাহী সদস্য সিদ্দিক পাটোয়ারি প্রমুখ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১