নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিলের প্রারম্ভে বিশেষ মোনাজাত। ছবি-জাগো প্রহরী।
ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করা আর চট্টলাবাসীর সামগ্রিক কল্যাণের আহবানে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র প্রথম পর্যায়ের ইফতার মাহফিল নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কম্যুনিটির বিশিষ্টজনদের সরব উপস্থিতিতে বিশাল এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য কামাল হোসেন মিঠু। এ সময় মঞ্চে উপবেশনকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রহিম, বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. শামসুল আলম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য কামাল হোসেন মিঠু, সিপিএ সারোয়ার জাহান, তারিকুল হায়দার চৌধুরী, আবুল হাসেম, সাবেক সভাপতি কাজী আজম, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু , সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। উল্লেখ্য, এসোসিয়েশনের পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ব্রুকলীনে চট্টলা ভবনে, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া প্রভৃতি স্থানে।

এবারের মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব আকতার হোসেন, প্রধান সমন্বয়কারি মো. ইছা, যুগ্ম আহবায়ক চৌধুরী আজিজ সোহেল, সমন্বয়কারি মো. মহিমউদ্দিন, যুগ্ম সদস্য-সচিব জাবের শফির তত্বাবধানে সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. আলী নূর, হাজী মো. টি আলম, মোহাম্মদ কলিম উল্লাহ মো. শফিকুল আলম, মো. তানিম মহসিন, অজয় পি তালুকদার, ইমরুল কায়সার, মো. এ চৌধুরী, মো. নাসির চৌধুরী, পল্লব রায়, মোহাম্মদ সেলিম, এনাম চৌধুরী, সাহাবুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, সেক্টর কমান্ডারস ফেরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।