নিউইয়র্কে ১ ফেব্রুয়ারি হিন্দু সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কে ১ ফেব্রুয়ারি হিন্দু সমাবেশ

NY Hindu Rally

বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং ইউনূসের মদদে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে এক ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে ‘হিন্দু সমাবেশ’ অনুষ্ঠিত হবে। হিন্দু মিলনমেলার এ সমাবেশে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও মূলধারার রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময় ছাড়াও ভবিষ্যত কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করবেন বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন আয়োজকদের অন্যতম রামদাস ঘরামি। তিনি জানান, গত কয়েকদিনে নারকীয় কায়দায় বেশ কয়েকজন হিন্দুকে হত্যা করা হয়েছে।

প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে পুড়ে মারার ঘটনাও সারাবিশ্ব অবাক বিস্ময়ে অবলোকন করেছে। এ ধরনের অপকর্মের প্রতিবাদ করলেই রোষানলে পড়তে হচ্ছে। বহু মন্দিরে ভাংচুর, হিন্দু বাড়িতে হামলা, লুটের পর অগ্নিসংযোগের পাশাপাশি মা-বোনদেনর ধর্ষণের ঘটনাও কারো অজানা নেই। এ অবস্থার অবসানে যুক্তরাষ্ট্রসহ বন্ধু প্রতিম রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করা হবে সমাবেশ থেকে।

ধর্মীয় জঙ্গিদের বর্বরতার শিকারদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। একইসঙ্গে কমিউনিটি সার্ভিসে বেশ কজনকে সম্মাননা প্রদান ছাড়াও থাকবে জনপ্রিয় শিল্পীদের সংগীত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমিউনিটি লিডার ডা. প্রভাত দাস। অনুষ্ঠানমালার সার্বিক সমন্বয়ে রামদাস ঘরামির সাথে থাকবেন হিন্দু মিলনমেলা নিউইয়র্কের সভাপতি আরপি দত্ত স্বপন এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১