চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে সমবেতরা। ছবি-জাগো প্রহরী।

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুঃশাসন আর বাক-স্বাধীনতা হরণের অভিযোগ নিয়ে যারা মুখরিত ছিলেন তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি পেয়েছেন এ প্রশ্ন তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ও চবি এলামনাস অধ্যাপক হোসাইন কবির। সমবেত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের এই সময়ে কিভাবে নির্যাতন করা হয়েছে তা আপনারা দেখেছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন অধ্যাপক সুদীপ্ত দেব বলেন, সারা দেশ যখন সভ্যতার সংকটে নিমজ্জিত তখন বিশ্ববিদ্যালয় এলামনাসরা দেশ-জাতি নিয়ে স্বাধীনভাবে বক্তব্য উপস্থাপন করবেন এবং মুক্তবুদ্ধির চর্চা অব্যাহত রাখবেন-এটাই কাম্য। তিনি ১৯৯০ সালের চবি নির্বাচনে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ-ছাত্রদলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বদলীয় ছাত্র ঐক্যের উদাহরণ দিয়ে বর্তমান সরকারি দলকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার আহবান জানান। হলভর্তি দর্শক সমাবেশে চবি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থাপিত হয় গত ২৭ মার্চ।

নিউইয়র্কে জ্যামাইকার স্টার কাবাব রেন্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানের সভাপতি সামসুদ্দিন আজাদ মুক্তিযুদ্ধের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে এক থাকার আহবান জানান।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী চবি এলামনাইর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স বলেন, বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রধান বক্তা ও সাবেক সভাপতি মাহমুদ আহমেদ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে জেনারেল এম এ জি ওসমানীর বীরত্ব ও কমান্ডের নানাদিক তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবু নোমান সরকার মঞ্চ আলোকিত করলেও অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাদেক শিবলী। শুরুতেই বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নোমান সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শকে ধারণ করার ছদ্মবেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের যারা বিগত আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে ছিল তারা এখন দানবের চেহারায় আবিভর্‚ত হয়েছে। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির খান পল, অ্যাটর্নি খায়রুল বাশার, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আবুতালেব চান্দু, রফিকুল ইসলাম, হাসান মাহমুদ, বিষœু গোপ, নোয়াব মিয়া, শাহীন আজমল হোসেন, নজরুল ইসলাম বাবুল ও পরেশ সাহা। কবিতা আবৃত্তি করেন গোপন সাহা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন হাসান মাহমুদ ও মাহের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১