১৬ মে নিউইয়র্কে তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬

১৬ মে নিউইয়র্কে তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো

ইউএসবিসিসিআই-এর সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন আহমেদ। ছবি-জাগো প্রহরী।

আমেরিকায় প্রবাসীদের স্বপ্নের নীড় রচনার প্রতিবন্ধকতা দূর করে বিদ্যমান সুযোগ-সুবিধার পথ সুগমের অভিপ্রায়ে আসছে ১৬ মে নিউইয়র্কে ‘ইউএসবিসিসিআই’র উদ্যোগে ‘তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো’ অনুষ্ঠিত হবে। কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এই এক্সপোতে রিয়েল এস্টেট অ্যাটর্নি, ব্রোকার, হালাল পদ্ধতিতে ঋণ প্রদানকারি সংস্থা, প্রশাসনে সংশ্লিষ্ট দফতরের নীতি-নির্ধারকরাও অংশ নেবেন। অনুষ্ঠিত হবে সেমিনার-সিম্পোজিয়াম।

USBCCI-Expo

গত ২২ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই এক্সপোর প্রস্তুতি সম্পর্কে যাবতীয় তথ্য অবহিত করেন ‘ইউএসবিসিসিআই-এর (ইউনাইটেড স্টেট বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ। তিনি জানান, গত দু’বছরে যেসব ভেন্ডার এসেছিলেন এবার তাদের প্রায় সকলেই রেজিস্ট্রেশন করেছেন। অর্থাৎ এই এক্সপোর মাধ্যমে তারা উপকৃত হয়েছেন। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান এবারই প্রথম রেজিস্ট্রেশন করেছে। লিটন আহমেদ আরো জানান, বহুজাতিক এ সমাজে বাংলাদেশিরা একেবারেই নতুন হওয়ায় এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে ততটা জ্ঞাত নন। এজন্য অনেকের স্বপ্ন পূরণের পথ বাধাগ্রস্ত হয় কিংবা হতাশায় পড়তে পারেন। তেমন আশংকা দূর করতে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্ট সেক্টরের অভিজ্ঞজনেরা এতে থাকবেন এবং প্রবাসীদের সকল কৌত‚হল মেটাবেন। সেমিনার-সিম্পোজিয়ামের বাইরেও তারা সবধরনের প্রশ্নের জবাব দেবেন। থাকবেন অনুবাদকেরাও।

লিটন আহমেদ আরো জানান, এই এক্সপোতে অংশ নিতে কোনো টিকিট লাগবে না। নিঃসংকোচে সকলে অংশ নিতে পারবেন। এবারও থাকবে ব্যাংক, বীমা, শরিয়া ব্যাংক এবং খ্যাতনামা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ৬০টির অধিক স্টল। যার সবকটিই আমেরিকান প্রতিষ্ঠান হলেও ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশি আমেরিকানরা। ফলে সাধারণ প্রবাসীদের কৌত‚হলের অবসান ঘটানো সহজ হবে।

আয়োজক সংস্থার পরিচালক শেখ ফরহাদ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনের সময় নিউইয়র্কে বাংলা ভাষার গণমাধ্যমগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমিউনিটিকে রিয়েল এস্টেট সেক্টরের সাথে পরিচিত করতে আমাদের গত দু’বছরের উদ্যোগকে ফলপ্রসূ করতে সাংবাদিকদের অবদান চির স্মরণীয় হয়ে রয়েছে। কারণ এক্সপোতে সর্বোচ্চ দেড় হাজার জনের মত উপস্থিত হতে পারেন। অন্যরা সবিস্তারে অবহিত হয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। সংবাদ সম্মেলনে আরো কথা বলেন ইউএসবিসিসিআই’র পরিচালক আহাদ আহমেদ এবং ইসমাইল আহমেদ ও এক্সপোর অন্যতম স্পন্সর ফাহিম হোসেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১