সাড়ে ৫ হাজার জামায়াতে সম্প্রীতির জয়গান

যুদ্ধ-সংঘাত বন্ধে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনায় যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৬

যুদ্ধ-সংঘাত বন্ধে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনায় যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন

জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামায়াতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি শুভেচ্ছা বিনিময় করেন। ছবি-জাগো প্রহরী।

যুদ্ধ-সংঘাতের অবসান এবং মানবতার শান্তির জন্যে পরম করুণাময়ের দয়া প্রার্থনার পাশাপাশি মুসলিম বিশ্বে সম্প্রীতি অটুট রাখার সংকল্পে ২০ মার্চ শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো। ‘ঈদ মোবারক’ ধ্বনিতে কুশলাদির গণজোয়ারে নতুন পোশাকে প্রবাস প্রজন্মের সম্মিলন ঘটেছিল প্রতিটি ঈদ জামাতেই। উল্লেখ্য, ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আরো উল্লেখ্য, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমেরিকানদের মধ্যেও এক ধরনের ভীতি আর টেনশন নিয়েই উদযাপিত হচ্ছে ঈদ। নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় সাড়ে ৫ হাজার ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় বলে মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংগঠন ‘কেয়ার’, ‘ইকনা’, মুসলিম আমেরিকান এসোসিয়েশন’সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানা গেছে।

Eid-USA

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে সিটি মেয়র জোহরান মামদানিসহ কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, এ্যাসেম্বলীম্যানরাও অংশ নিয়ে কুশলাদি বিনিময় করেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির সাড়ে চারশত বছরের ইতিহাসে সর্বপ্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে ঈদ জামায়াতে পেয়ে বাংলাদেশি আমেরিকানরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। মেয়রকে স্বাগত জানান মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. নাজমুল হক এবং সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।

Eid-USA-03

নিউইয়র্ক সিটির প্রধান প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় ওজোনপার্ক আল আমান মসজিদ, উডসাইডে আহলে বায়াত মিশন ও মাদানি মসজিদ, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার মসজিদ, কুইন্সে স্প্রিংফিল্ড গার্ডেন জামে মসজিদ, ইস্ট এলমহার্স্টে মসজিদ আবু হুরায়রা, নিউজার্সিতে জালালাবাদ মসজিদ, পেনসিলভেনিয়ার আপার ডারবি মসজিদ, জর্জিয়ায় মসজিদ ওমর, লং আইল্যান্ড ইসলামিক সেন্টার, বে শোরে মসজিদ দারুল কোরআন, ভার্জিনিয়ায় ইসলামিক সেন্টার, ফ্লোরিডায় পামবীচ কাউন্টি কনভেনশন সেন্টার, বোকারেটন ইসলামিক সেন্টার, লসএঞ্জেলেসে লিটল বাংলাদেশ এলাকায় প্রবাসীরা নামাজ আদায় করেন। নিউইয়র্কসহ আশেপাশে আবহাওয়া বৈরী হওয়ায় খোলামাঠে ঈদ জামায়াতের কর্মসূচি শেষ মূহূর্তে বাতিল করা হয়েছিল।

kader eid in USA

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশিষ্টজনদের মধ্যে ঈদ জামায়াতে অংশ নেন প্রথম বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ব্যাংক ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’র প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল কাদের ভূইয়া সিআইপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, বিএনপি চেয়ারম্যানের তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. কাদের মিয়া, জেবিবিএর সভাপতি ড. মাহাবুবুর রহমান টুকু প্রমুখ। সকলেই বাংলাদেশ ও প্রবাসের সকল বাংলাদেশিসহ মুসলিম বিশ্বের সুখ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

KADER EID

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১