মা দিবসে নিউইয়র্কে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের বর্ণাঢ্য সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

১২ মে ২০২৬

মা দিবসে নিউইয়র্কে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের বর্ণাঢ্য সমাবেশ

মা-কে উৎসর্গ করে ছোট্টমনিদের সঙ্গীত। ছবি-জাগো প্রহরী।

‘দীর্ঘ জীবন মা-কে পেয়েছেন/ভাগ্য সহায় তাদের/মা-কে হারিয়ে অবেলা ওপথে/কাঁটা সংকুল কাদের?/শৈশবে যারা মা-কে হারিয়েছে/আমিও তাদের দলের/সারাটি জীবন নদী ও সাগর/পেয়েছি চোখের জলের।/পাইনি দু’খানা সাহসের হাত/কপালে যখন জ্বর/মা ছাড়া সবাই এই জগতে/সহজেই হয় পর।/যে ধরে পেটে দিনরাত খেটে/পালে পোষে বড় করে/ছেলে বড় হবে দেখার আগে/যায় কেন তারা মরে?/যায়নিতো কোনেি ঈদ পার্বন/বায়না মেটানো বিনে/রোজগারি হয়ে পারিনিতো দিতে/একটি শাড়িও কিনে। দেখোনি তোমার নাতিপুতি তুমি/দেখোনি তাদের মুখ/শতজন আজ তোমার আকাশে/ভেবে পেও কিছু সুখ।’ কবি শাহীন ইবনে দিলওয়ার রচিত কবিতাটি কবি কর্তৃক পাঠের মধ্যদিয়ে মা দিবসের ভিন্ন এক আমেজে ৯ মে অনুষ্ঠিত হয় ‘মা দিবস’র অনুষ্ঠান। ‘মা আমার মা-স্নেহময়ী মা’ লেখা ব্যানারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। এ উপলক্ষে পিঠা উৎসবের সাথে বৈশাখ বরণের র‌্যালিও হয়েছে।

Sabita-mothers day-2

প্রবাস প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে জড়িয়ে রাখতে ২৬ বছর ধরে নিরন্তরভাবে কর্মরত এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ড. সবিতা দাসকে গত ৩১ মার্চ জাতিসংঘের একটি সংস্থা ‘শান্তির দূত’ খেতাবে ভূষিত করেছে। সেই আনন্দ ভাগাভাগি করতে মা দিবসের এ অনুষ্ঠানের শুরুতেই ড. সবিতা দাসকে অন্য মায়েরা ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া গতানুগতিকভাবে অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, ফারুক হোসেন, এবং অলিউল্লাহ শিকদারকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সমাবেশের বিশেষ সম্মানীত অতিথি প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদউল্লাহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্টিস্ট খুরশেদ আলম সেলিম, ডা. প্রভাত চন্দ্র দাস, কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মান, মুজাহিদ আনসারী, হুমায়ূন আহমেদ চৌধুরী, আকতার হোসেন, নূর ইসলাম বর্ষণ, কবি শাহীন ইবনে দিলওয়ার, স্টেট এসেম্বলীতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে অবতীর্ণ সোমনাথ ঘিমরী, ডা. উৎপল চৌধুরি, ডা. গোবিন্দ পাল, ডা. শুভাষ সিকদার, ডা. রতেস্বর সাহা, ডা. মিতা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিপুল করতালির মধ্যে।

আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া সমাবেশে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য দেন ড. সবিতা দাস। এ সময় বৈশাখ বরণ ছাড়াও বাঙাল সংস্কৃতি জাগ্রত রাখার পরিপূরক কয়েকটি গানে অংশ নেন সংগঠনের শিল্পীরা। শিশু শিল্পীরাও গান পরিবেশন করে সকলকে মুগ্ধ করেছে। প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী ড. সবিতা দাসের নেতৃত্বে সমবেত সঙ্গীতে ছিলেন প্রিণা নন্দী, অনামিকা চন্দ, চমেন আফরোজ জুই, আয়শা খান, শিলা চন্দা, উইলি নন্দি, রুবাইয়া শবনম, রূনা রায়, শাকিলা রুনা, সৈয়দ আহমেদ বাবলু, পপি পাল, চন্দনা ভট্টাচার্য, অরনা সাহা,সৌভিত রায় চৌধুরী, ইন্দ্রানী ভট্টাচার্য, রুমা রায় চৌধুরী, জুলি খাস্তগীর, আনুষ্কা সেনগুপ্ত, মনিকা দাস, সুলতানা খানম, পারিজাত দাস, শান্তি সাহা, অঞ্জলী সরকার, রত্না চন্দ, মাধবি পাল, তপদি পোদ্দার, মনিকা দাস (২), শীলা রায়, ললিতা দাস, সঞ্চিতা দাস, কাজল, তাহমিনআরা লাইজু, তাঞ্জিব সজীব, মাসুদ রানা, তপন মোদক, নন্দিনী মৃধা, সম্পা দত্ত, খন্দকার আজিজুন্নেসা, প্রতিমা মজুমদার, রুমা সাহা প্রমুখ।

মুনমুন সাহা এবং রূনা রায়ের সাবলির সঞ্চালনায় এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে অথরা ঘোষ, পূর্ণা দে, সুদীষ্ণা সাহা, সৃজিতা হিয়া, সুস্মিতা হালদার, অনিন্দিতা ভট্টাচার্য, গীতিকা দাস। চিত্রাঙ্কন প্রতিযোতিায় অংশ নেয় দ্বিজল সাহা, অর্ক ঘোষ, অথরা ঘোষ, রাইকিশোরী, আরহী নাথ, রুপন্তী সাহা, পূর্ণা দে, প্রিয়ম দে, অর্জুন, অনামিকা চন্দ, ইন্দিরা, সপ্তম ভ্ট্টাচার্য প্রমুখ। তবলা সঙ্গত করেন আন্তর্জাতিক খাতিসম্পন্ন তপন মোদক ও সজীব মোদক। কী বোর্ডে ছিলেন মাসুদ রানা।

পুরো আয়োজন ঘিরে সমগ্র কম্যুনিটিতে কৌতুহল তৈরী হবার ব্যাপারটি দৃশ্যমান হয় সকল শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিদের সমাগম ঘটায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যকালে সকলেই বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের সারা বছরের কর্মকান্ডের প্রশংসা করেন এবং বিগত দিনের ন্যায় সামনের দিনগুলোতেও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১