অজিৎ ভৌমিক
৩০ এপ্রিল ২০২৬
শপথ নিচ্ছেন নতুন কমিটির কর্মকর্তারা। ছবি-জাগো প্রহরী।
নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত বগুড়াবাসীর সংগঠন ‘বগুড়া সোসাইটি’র নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় উডসাইডে গুলশান টেরেসের আলো ঝলমল মিলনায়তনে উত্তর বঙ্গের গুরুত্বপূর্ণ এ জেলার সার্বিক উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের সংকল্প ব্যক্ত করা হয়। এ উপলক্ষে সর্বস্তরের প্রবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল আয়োজনটি। কমিউনিটির ব্যবসায়ী-শিল্পপতি-পেশাজীবী-কর্মজীবীরা জড়ো হয়েছিলেন সপরিবারে। ঐক্যের জয়গান ধ্বনিত হয় শুরু থেকে শেষ অবধি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর প্রবাসে বগুড়ার যেসব নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাচিত সভাপতি মো. সাইফুল ইসলাম। এরপর ২০০৫ সালে বগুড়া সোসাইটির সূচনালগ্ন থেকে আজকের অবস্থানে উন্নীত হবার গল্প উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম আতোয়ারুল আলম। তিনি তারুণ্যে উদ্ভাসিত নেতৃত্বে ২০২৫-২০২৭ মেয়াদের জন্যে গঠিত কমিটির সাফল্য কামনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আকাশ রহমান এবং আসিফ বারি টুটুল।
সাদিয়া খন্দকারের উপস্থাপনায় বিশেষ সম্মানীত অতিথির মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, বিশিষ্ট ব্যবসায়ী আদেল বিন ইমানী, বারী গ্রুপের চেয়ারম্যান এবং মুন শাইন লায়ন্স ক্লাবের সভাপতি মুনমুন হাসিনা বারী, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, রাজনীতিক ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং কমিউনিটি বোর্ড মেম্বার এবং নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মুনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ-সভাপতি ও পাবনা ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সভাপতি কামাল পাশা, জ্যাকশন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফৌমা ইনোভেশনের সিইও ফাহাদ সোলায়মান, লায়ন্স ক্লাবের সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, লায়ন আব্দুর রশিদ বাবু ও মো. রেদওয়ান।
অতিথিদের মধ্যে আরো ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি সারোয়ার খান বাবু, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মুকুট, সহ-সভাপতি লায়ন রফিকুল ইসলাম ডালিম, আজিজুল হক মুন্না, রাফেল তালুকদার, মোহাম্মদ আতোয়ারুল আলম। এ পর্বে সভাপতিত্ব করেন ডা জাকিরুল ইসলাম।

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ডা. জাকিরুল ইসলাম। কর্মকর্তারা হলেন সভাপতি মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডা. জাকিরুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম তালুকদার লিটন, তালুকদার শামিম সবুজ, জাহাঙ্গীর আলম লিপন, আব্দুল্লাহ আল সাদি, বজলুর রহমান আকন্দ, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম সানা এবং মাহমুদুল হক মুন্না, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রাজু, সাংগঠনিক সম্পাদক রাশেদ আল হেলাল রতন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা নাজাত এবং কামরুল হাসান, কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ, আন্তর্জাতিক বিয়ক সম্পাদক রহমান অবন্তী হিমিকা, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সহ-ক্রীড়া সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক রায়ান তাজ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাকিব খান আরিফ, প্রচার সম্পাদক নাফিউস সাদিক, দপ্তর সম্পাদক শাপিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মোর্শেদ হায়দার বিপ্লব, মহিলা সম্পাদিকা জীবন নাহার মালা, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আরমান হোসেন, আপ্যায়ন সম্পাদক কামরুজ্জানান লালু, সহ-আপ্যায়ন সম্পাদক মো. আব্দুল মালেক, সাহিত্য সম্পাদক এ এস এম পারভেজ শাহী, তথ্য ও গবেষণা সম্পাদক রঘুনাথ বসাক, যোগাযোগ সম্পাদক মো. হেলাল উদ্দিন।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন মহব্বত আলী আকন্দ, মোহাম্মদ সাইফুল ইসলাম (কুইন্স), এনামুল হক, শফিকুল ইসলাম লিটন আলী, শাহ আলী রেজা, আফরোজা বেগম রুজি, মোস্তফা আলী, মো. আব্দস সবুর, মো. জাহিদুর রহমান, আব্দুল কেএম আজাদ, জান্নাতুল ভূবন, আলমগীর হোসেন ও নিতাই বাগচি।
বগুড়া সোসাইটির এ আয়োজনে উপস্থিত সর্বস্তরের প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল।