নিউইয়র্কে দোল-উৎসবে ধর্মীয় সম্প্রীতির জয়গান

অজিৎ ভৌমিক

১৬ মার্চ ২০২৬

নিউইয়র্কে দোল-উৎসবে ধর্মীয় সম্প্রীতির জয়গান

দোল-উৎসবের কর্মকর্তারা। ছবি-জাগো প্রহরী।

‘শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ’ উপলক্ষে সারাবিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও ১৪ মার্চ মহাসমারোহে দোল-উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ আপন টাকা পর-যত পারিস মানুষ ধর’-চেতনায় উজ্জীবিত হয়ে জ্যাকসন হাইটসে ‘ওঁম শক্তি মন্দির’এ নতুন প্রজন্মের সদস্যসহ বিপুলসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে পূজা, অঞ্জলি, আবির প্রদান ছাড়াও ছিল সমবেত প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলোচনা এবং শ্রীশ্রী ঠাকুরের গান, ভক্তিগীতি ও নাম সংকীর্তন। সবকিছুকে ছাপিয়ে যায় প্রবাস প্রজন্মের অনুষ্ঠান।

এ প্রসঙ্গে আয়োজক সংগঠন ‘শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ইউএসএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কল্যাণব্রত পান্থদাস (সন্তোষ) এ সংবাদদাতাকে বলেন, মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার সেবামূলক কর্মকান্ডে সীমাবদ্ধ থাকেনি ধর্ম-জাতি-বর্ণ-গোষ্ঠি। সকল ধর্মের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। আমাদের এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাস প্রজন্মকে ধর্মীয় সম্প্রীতির জয়গান শেখাচ্ছি।

Dole-utsab-2

‘শ্রীশ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ’র প্রেসিডেন্ট জুলন চৌধুরী বলেন, পাবনার হেমায়েতপুরের সন্তান শ্রীশ্রী অনুকূলচন্দ্র’র নীতি ও আদর্শের কথা সারাবিশ্বের সুশীল সমাজ জানার পরই তার প্রতি সকলে আসক্ত হয়ে পড়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুবাস তালুকদার এ সময় বলেন, সারাবিশ্বে ১২ কোটির অধিক ধর্মপ্রাণ মানুষ এই মহামানবের ভক্ত-অনুরক্ত। বাংলাদেশের সীমানা পেড়িয়ে এই যুক্তরাষ্ট্রের মতো ভারত, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও দোল উৎসব হচ্ছে।

লিপিকা তালুকদানের সমন্বয়ে দিবসের মেজাজে পরিপূর্ণ সঙ্গীতে নেতৃত্ব দেন অনামিকা মজুমদার, হাসি রানী চাকি, শিল্পী রানী দেবপ্রিয়া, প্রিমা রায়, টুম্পা দাস গুপ্তা প্রমুখ। দোল উৎসবে আগতদের স্বাগত জানান অজিৎ ভৌমিকসহ সৎসংঙ্গের কর্মকর্তারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১