নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে জাকির চৌধুরীর ইফতার অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬

নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে জাকির চৌধুরীর ইফতার অনুষ্ঠান

নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কথা বলেন জাকির এইচ চৌধুরী। ছবি-জাগো প্রহরী।

নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সৌজন্যে ১৮ মার্চ ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো জ্যাকসন হাইটসের ‘সেফ মহল’এর পার্টি হলে। এবারের রমজানে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-আঞ্চলিক পর্যায়ের দেড় শতাধিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া এই সিটিতে বাংলাদেশিদের পরিচালিত অর্ধ শতাধিক মসজিদের প্রতিটিতেই প্রতিদিন মুসল্লীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়েছে। তবে শুধু গণমাধ্যম কর্মীদের সৌজন্যে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরীর উদ্যোগে এটিই ছিল একমাত্র ইফতার মাহফিল।

অনুষ্ঠানে বিভিন্ন মতের সকল সংবাদকর্মীর সমাগম ঘটায় তা কমিউনিটিতে সম্প্রীতির প্রত্যাশা পূরণের পথ সুগম করবে বলে সুধীজনের ধারণা। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে জাকির এইচ চৌধুরী রমজানের একেবারেই শেষ লগ্নে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন। এবারের ইফতারের আমেজকে পরিপূর্ণতা দিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শহীদ হাসান মিশা তথা মিশা সওদাগরের উপস্থিতি ছিল তাৎপর্যময়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি খুবই আনন্দিত ও অভিভূত যে, বিশ্বের রাজধানীতে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সাথে মিলিত হতে পারলাম। তবে সুখের কথা, আজ কোনো প্রশ্নের মুখোমুখী হতে হচ্ছে না। সকলেই রোজা শেষে ইফতার করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জাকির এইচ চৌধুরীকে, তিনি এমন একটি দুর্লভ সুযোগ তৈরী করেছিলেন।

Media-iftar-2

মাহফিলের হোস্ট জাকির সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রবাসেও গণমাধ্যম কর্মীরা কমিউনিটির এগিয়ে চলার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা রাখছেন। আমিও প্রতিনিয়ত উৎসাহিত-অনুপ্রাণিত হচ্ছি ভালো কাজে, ব্যবসা-বাণিজ্যে আরো ভালো করতে। জাকির চৌধুরী সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে বলেন, মিথ্যা ও ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশিত না হলে কমিউিনিটি আরো উপকৃত হবে। জাকির এইচ চৌধুরী আরো বলেন, জাতির বিবেক হিসেবে সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটি তথা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাংবাদিক সমাজ। আমরা ব্যবসায়ী-রাজনীতিকরা সহযোগিতা পাচ্ছি। তাই সাংবাদিকদের সম্মান জানানো আমাদেও দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ব থেকেই ২০১৯ সাল থেকে আমি আমার ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে এই মাহফিলের আয়োজন করে আসছি।

প্রসঙ্গত উল্লেখ্য, এক্সিট রিয়েল্টি কন্টিনেন্টাল’র প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী করোনা মহামারির সময়ে কাগজপত্রহীন শতশত বাংলাদেশি যুবকের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের অনেকের থাকার ব্যবস্থা, খাবারের অর্থ প্রদানও করেছেন। এছাড়া লকডাউনে বিপর্যয়কর অবস্থায় নিপতিত শতশত প্রবাসীর বাসায় খাবারের প্যাকেট পৌঁছেও দিয়েছেন। অর্থাৎ রাজনীতি ও ব্যবসার পাশাপাশি মানবতার কল্যাণে দীর্ঘ একটি ঐতিহ্য রয়েছে জাকির চৌধুরীর। নোয়াখালীতে নিজ এলাকার আর্ত-পীড়িত মানুষের ভরসাস্থলেও পরিণত হয়েছেন অকৃপণভাবে সকলের ডাকে সাড়া দেয়ায়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতা আমানত হোসেন আমান। স্বাগত বক্তব্য দেন যুবদল নেতা মিজানুর রহমান। এ সময় গণমাধ্যম কর্মীদের পক্ষে জাকির চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের, মনোয়ারুল ইসলাম, সোহেল হোসাইন প্রমুখ। সাংবাদিক ও অধ্যাপক সৈয়দ আজাদের পরিচালনায় এ মাহফিলে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্রু বিএনপির নেতা সৈয়দা মাহমুদা শিরিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সালেহ আহমেদ মানিক, এডভোকেট আরিফুল হক প্রমুখ। নাত পরিবেশন করেন সাংবাদিক শাহ ফারুক রহমান।

অতিথির মধ্যে আরো ছিলেন আমেরিকান অ্যাটর্নি কট, বিএনপি নেতা এবাদ চৌধুরী, সিটি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেক, যুবদল নেতা বেলাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, মেডোব্রুক ব্যাংকের কর্মকর্তা আকিব হোসেন প্রমুখ।
শেষে বিশেষ দোয়া-মুনাজাতে নেতৃত্ব দেন মুফতি মাওলানা মিজানুর রহমান সাঈদ। বিশ্বে চলমান অস্থিরতার অবসানে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করা হয় মুনাজাতে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১