নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬
Osmani Birth Anniversary Celebration
বর্তমান সময়ে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মতো বিচক্ষণ ও দূরদর্শী -আদর্শিক চরিত্রের একজন নেতার অভাব পরিলক্ষিত হয়। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে রণকৌশলে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বাঙালি জাতি মুক্তিযুদ্ধে তাঁর এই অসাধারণ অবদানকে চিরদিন স্মরণ রাখবে।
গত ১ সেপ্টেম্বর বিকালে নিউইয়র্কের গ্রীন টাচ সেন্টারে আয়োজিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত ছড়া -কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক -সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রীন টাচের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা লিয়াকত এলাহী, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।

ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন জাতীয় যাদুঘরের সাবেক কর্মকর্তা এম এ সাদেক, মাসিক প্রজ্ঞার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, কবি-প্রফেসর শুধাংশু মন্ডল, এডভোকেট বদরুল এম. চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ, চিত্রশিল্পী মো. ফজলে আলী কচি, সাবেক ব্যাংকার এ,কে,এম রফিকুল ইসলাম , রাফিদ য়ামিন আহনাক, মো. কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখে আপ্যায়িত করা হয়।

স্বদেশ ফোরাম, নিউইয়র্কের মুখপত্র স্বদেশ কণ্ঠ বঙ্গবীর ওসমানী জন্মবার্ষিকীর সংখ্যা বের হয়েছে। এর সম্পাদনায় আছেন সুফিয়ান আহমদ চৌধুরী। প্রচ্ছদ শিল্পী মোমিন উদ্দিন খালেদ।