আবেদনে ধর্ষণের তথ্য গোপন: মার্কিন নাগরিকত্ব খোয়ালেন ভারতীয় ট্যাক্সি চালক গুরমিত সিং

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬

আবেদনে ধর্ষণের তথ্য গোপন: মার্কিন নাগরিকত্ব খোয়ালেন ভারতীয় ট্যাক্সি চালক গুরমিত সিং

Taxi Driver Gurmit Singh

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিনকার্ড পাওয়ার আবেদনে অতীত রেকর্ড হিসেবে এক যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার তথ্য গোপন করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ট্যাক্সি চালক গুরমিত সিং। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে হলো গুরমিত সিংকে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩১ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালত ২৬ আগস্ট গুরমিত সিংয়ের ন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব গ্রহণের আদেশ বাতিলের রায় দেয়।

৫৫ বছর বয়সী গুরমিত সিং বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে সাজা ভোগ করছেন। ২০১১ সালে এক নারী যাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ২০১৪ সালে তার ২০ বছরের কারাদণ্ড হয়।

বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের মে মাসে ওই অপরাধ করার কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করেন গুরমিত সিং। কিন্তু নাগরিকত্ব পাওয়ার পুরো প্রক্রিয়ায় তিনি ওই অপরাধের তথ্য গোপন করেন।

২০১১ সালের ১৯ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নেন। এরপর ২০১৪ সালে নিউইয়র্কের একটি আদালতে তিনি অপহরণ ও ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হন। তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত