আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্র রুখে দিতে নিউইয়র্কে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্র রুখে দিতে নিউইয়র্কে র‌্যালি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের র‌্যালিতে সূচনা বক্তব্য দেন ড. সিদ্দিকুর রহমান। ছবি-জাগো প্রহরী।

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি-জামায়াতি ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এ ধরনের অপতৎপরতা থেকে সংশ্লিষ্টরা বিরত না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত ৫ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক র‌্যালি থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা আরো উল্লেখ করেন, আওয়ামী লীগ নামক সংগঠনটির জন্ম দেয়নি বাংলাদেশ। বরঞ্চ বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই যারা লাল-সবুজের পতাকায় আস্থাশীল নয় তারাও এ ধরনের অবিশ্বাস্য আচরণে লিপ্ত হতে পারে।

Rally-awami league-2

বক্তারা আরো উল্লেখ করেন, পাকিস্তানি স্বৈরশাসকেরাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তাদেরই দোসর বিএনপি-জামায়াত একই খেলায় মেতে উঠেছে। আমরা তা কখনোই হতে দেব না। ড. সিদ্দিকুর রহমান উল্লেখ করেন, অবৈধ সরকারের সাজানো নির্বাচনে ক্ষমতাসীনরা যেন ভুলে না যায় যে, আওয়ামী লীগের সমর্থক ৫৫ শতাংশ ভোটার বাইরে রেখে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কোনোই গ্রহণযোগ্যতা নেই। সেই বিষয়টি এখন সামনে আসছে এবং শীঘ্রই নিউইয়র্কসহ গোটা আমেরিকায় একই আওয়াজ উঠবে। তছনছ হয়ে যাবে জঙ্গি-সন্ত্রাসীদের ক্ষমতার মসনদ।

Awami League Rally in NY

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু এ র‌্যালির পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, সোলায়মান আলী, জয়নাল আবদিন, জন সিকদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, শরিফ কামরুল হীরা, এম এ মালেক, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শাহনাজ মমতাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন, ব্রঙ্কস আওয়ামী লীগের নেতা মো. মুহিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মো. তুলন, যুবলীগ নেতা সেবুল মিয়া, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, জাহিদ হাসান প্রমুখ।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতা সাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, নির্বাহী সদস্য শাহানারা রহমান প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১