জর্জিয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৬
ঐতিহাসিক ৭ মার্চ স্মরণ সমাবেশে জর্জিয়া আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।
জর্জিয়া যুবলীগ, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগ, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের জর্জিয়া চ্যাপ্টারের সহযোগিতায় জর্জিয়া মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭’ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। আটলান্টায় “যমযম” রেস্টুরেন্টে জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জর্জিয়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম। ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জর্জিয়া বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব দিদারুল আলম গাজী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এম মাওলা দিলু (সাবেক সভাপতি জর্জিয়া আওয়ামী লীগ), মোহাম্মদ আলী হোসেন ( সাবেক সভাপতি জর্জিয়া আওয়ামী লীগ), হুমায়ুন কবির কাউছার ( সাবেক সভাপতি জর্জিয়া আওয়ামী লীগ), মাহবুবুর রহমান ভূঁইয়া ( সভাপতি বঙ্গবন্ধু পরিষদ জর্জিয়া চ্যাপ্টার ও সাবেক সভাপতি বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া), মোহাম্মদ গোলাম ফারুক (পাঁচবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বানারিপাড়া বরিশাল ও বর্তমানে সভাপতি বানারিপাড়া উপজেলা আওয়ামী লীগ,বরিশাল), উত্তম কুমার দে ( সহ- সভাপতি যুবলীগ, যুক্তরাষ্ট্র), দুলাল চেয়ারম্যান ( পরশুরাম উপজেলা নোয়াখালী), মাহবুব আলম সাগর ( সভাপতি জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র)।
অনুষ্ঠানে আরো ছিলেন মোস্তাক আহম্মেদ ( সহ-সভাপতি জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), মিনহাজুল ইসলাম বাদল( সহ-সভাপতি জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), কিউ. জামান (সহ-সভাপতি জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), পিন্টু ইউসুফ (সিনিয়র সহ-সভাপতি জর্জিয়া স্টেট আওয়ামী লীগ), আরিফিন বাবুল (সভাপতি বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া), বিশিষ্ট শিক্ষাবিদ হাজী গোলাম মোস্তফা, রিপন দাশ (সহ-সভাপতি জর্জিয়া স্টেট আওয়ামী লীগ ও বর্তমান সহ-সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া), আহম্মদ আহসান শন্ত ( সাধারণ সম্পাদক বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া), মনিরুল ইসলাম (বিশিষ্ট আওয়ামী লীগ নেতা), সোহরাব হোসেন ( সাংগঠনিক সম্পাদক জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), এমদাদুল ইসলাম ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), আঁখি (মহিলা বিষয়ক সম্পাদক জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), সেলিনা শেখ (জনসংযোগ সম্পাদক জর্জিয়া মহানগর আওয়ামী লীগ), মোহাম্মদ ফিরোজ
(সদস্য জর্জিয়া মহানগর আওয়ামী লীগ) প্রমুখ।