তৌহিদুল ইসলাম খান
০২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-জাগো প্রহরী।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. আলী মানিকের সঞ্চালনায় গত ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মায়ামিতে একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আরো এতে বক্তব্য রাখেন আবু মুসা, তৌহিদুল ইসলাম খান, বদরুদ্দোজা জোনায়েদ, মাসুদ হাসান তুর্ন, নাজিমুল্লাহ লিটন, পিন্টু ইউসুফ প্রমুখ
এতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ড. রাব্বি আলম, বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, ফারুক আহমেদ চান্দ, আব্দুস শুক্কুর মাখন, আনোয়ারুল হোসাইন সেন্টু, ইমতিয়াজ হাসান, রানা খান, লিটন খান, এম রহমান জহির, মোহাম্মদ মুজিব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আজিজ, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম বাবু, আলী আক্কাস, আসমা আক্তার রুবি, জেমী খান, ডলি আহমেদ, শিলা দাস প্রমুখ
প্রধান অতিথি শেখ হাসিনা বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনা দেন। আওয়ামী লীগের সকল সদস্যকে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রতিনিধি সিনেটর ও কংগ্রেসম্যানদের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিভিন্ন ইউনিটে বিভক্ত করা হয়েছে সংগঠনকে শক্তিশালী করার জন্য । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে (দক্ষিণ) ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে রূপান্তরের নির্দেশনা দেন এবং এ কমিটির সফলতা কামনা করেন। তিনি সকলকে বাংলাদেশে নিজ এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাহায্য করার আহবান জানান ।

দেশরত্ন শেখ হাসিনা বলেন, অবৈধ অন্তর্বর্তীন সরকারের প্রধান ইউনূস কিভাবে ছয় হাজার টাকার বেতনের চাকরি করে এত সম্পদের মালিক হল তা দেশবাসীকে অনুসন্ধানের আহ্বান তিনি । তিনি সারা বাংলাদেশে গুম, হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান । তিনি বলেন, দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী নিখোঁজ। জেলখানা হয়ে গেছে ইউনুসের আয়নাঘর। এ পর্যন্ত আওয়ামী লীগের ১২৯ জনকে জেলখানায় হত্যা করা হয়েছে । শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ওষুধ খাওয়ানো হচ্ছে যার প্রতিক্রিয়ায় শরীরে জিমানি হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে যায়। তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিরবতায় বিস্ময় প্রকাশ করেন। যখন বাংলাদেশে ৩৮ জন সাংবাদিক জেলে, ১১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, হাজার হাজার সাংবাদিক চাকুরিচ্যুত, বিভিন্ন সংবাদমাধ্যম আক্রান্ত হওয়া সত্বেও সাংবাদিকদের অধিকার নিয়ে কর্মরতরা কীভাবে নিরব থাকেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল । পবিত্র গীতা থেকে পাঠ করেন অভিষেক শ্যাম। কবিতা পাঠ করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু। দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের অনুমতিক্রমে সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।