সাংস্কৃতিক কর্মী তাসিন- বীথি স্বরণে শোক সভা

বিশেষ সংবাদদাতা

৩০ অক্টোবর ২০২৬

সাংস্কৃতিক কর্মী তাসিন- বীথি স্বরণে শোক সভা

Participants in Tasin Memorial event

সদ্য প্রয়াত দুই বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তাসিন ফেরদৌস ও তাহমিনা পারভীন বীথির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিউ ইয়র্কে শোক সভার আয়োজন করেছে “একাত্তরের প্রহরী ফাউন্ডেশন, নিউইয়র্ক”। গত ২৮ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে সন্ধ্যায় এই শোক সভা অনুষ্ঠিত হয়।

Participants in Tasin Memorial event

সাংস্কৃতিক সংগঠন বিপার সংগঠক ও ভরতনাট‍্যম শিল্পী তাসিন ফেরদৌস এবং প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল কদ্দুস আজাদের কন‍্যা তরুণ রাজনীতিক তাহমিনা পারভীন বীথিকে স্মরণ করে নিরবতা পালন, সঙ্গীত পরিবেশন ও স্মৃতিচারণ করা হয়। একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরন নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব‍্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া এবং উপস্থাপনা করেন গোপন সাহা ।

দুই প্রয়াত সাংস্কৃতিক কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন ড. জিনাত নবী, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, কবি ফকির ইলিয়াস, ছড়াকার মনজুর কাদের, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, সাংবাদিক শামীম আল আমিন, আসলাম আহমেদ খান, জাকারিয়া চৌধুরী, রওশন আরা নিপা, আব্দুল কাদের মিয়া, সাংস্কৃতিক কর্মী গোপাল স‍্যানাল, স্বাধীন মজুমদার, মনিরা আকঞ্জি, সুতিপা সাহা, পিনাকী ভট্টাচার্য্য প্রমুখ । এছাড়াও আলোচনা ও সঙ্গীত পরিবেশন করেন মৃদুল আহমেদ ও তাহমিনা লাইজু।

এক মিনিট নিরবতা পালনের মধ‍্য দিয়ে শোক সভা শুরু হয়। এরপর দুই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কন্ঠে “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি পরিবেশন করা হয়। অনুষ্ঠান চলার সময় প্রয়াত তাসিন ফেরদৌসের বাবা জাফর ফেরদৌস ও মা এ‍্যানি ফেরদৌসের পাঠানো একটি শোকবার্তা পড়ে শোনান স্বীকৃতি বড়ুয়া।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিপার অন্যতম সংগঠক জাফর ফেরদৌস এবং এ‍্যানি ফেরদৌসের মেয়ে তাসিন ফেরদৌস গত ১৮ অক্টোবর রবিবার সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে অকালে মৃত্যুবরন করেন। শোক সভায় বক্তরা বলেন, ৩৫ বছর বয়সে চারদিনের ভেতরে অজানা কোনো ঘাতক ভাইরাস তাসিন ফেরদৌসের প্রাণ কেড়ে নিলো। এর মধ্য দিয়ে একটি ছোট্ট জীবনের আলো নিভে গেল অকালে এবং একই সাথে গভীর শূন্যতা সৃষ্টি হলো উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য , সংস্কৃতিতে।

তাহমিনা পারভিন বীথির প্রতি শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কদ্দুস আজাদের সন্তান বীথি শুধু একজন সাংস্কৃতিক কর্মীই ছিলেন না । তিনি ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শের একজন লড়াকু সৈনিক। তারা বলেন, এই দুই সাংস্কৃতিক কর্মীর মৃত্যু হলেও তাদের অনন্য কাজ ও গুণের কারণে তারা সবার হৃদয়ে চির জাগরূক হয়ে থাকবেন। সভায় বক্তারা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত