নিউজ ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬
Druv Rathee
ভোট চুরি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার যোগ দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। সেইসঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেও এতে সামিল হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্যাঙ্গালুরুতে পিপলস ট্রাইব্যুনাল নামে একটি কর্মসূচিতে যোগ দেন তারা। ধ্রুব রাঠী তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বলেছেন, মোদির সঙ্গে তার একার নয়, ভারতের সব নাগরিকের সমস্যা। এছাড়া ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম মুছে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেন রাঠী।
তিনি বলেন, “এটি আমার প্রথম আন্দোলন। যখন আমি গতকাল ভারতে পৌঁছাই, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছিলাম রাঠী দেশে এসেছে সরকার পরিবর্তনের জন্য। নরেন্দ্র মোদি ভাবছেন তার সঙ্গে আমার সমস্যা আছে, কিন্তু তার সঙ্গে পুরো জাতির সমস্যা আছে।” এছাড়া বিক্ষোভকারীদের দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী বলেও উল্লেখ করেন তিনি।
রাঠী বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, এই আন্দোলন কোনো দলকে সমর্থন দেওয়া নয়। এটি প্রত্যেক নাগরিকের অধিকার। এখানে যেসব বিক্ষোভকারী আছেন তারা সবাই সবচেয়ে বড় জাতীয়তাবাদী।” সূত্র: দ্য হিন্দু