মিজৌরিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

নিউজ ডেস্ক

১৫ জুন ২০২৬

মিজৌরিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

Missouri Plane Crash

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভারদের বহনকারী একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। ১৪ জুন মিজৌরির বাটলার শহরের বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে, স্কাইড্রাইভিং কোম্পানি ‘স্কাইডাইভ ক্যানসাস সিটি’র বরাত দিয়ে পরদিন জানিয়েছে রয়টার্স। এ ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ও অপরজন বিমানটির পাইলট।

মিজৌরি অঙ্গরাজ্যের হাইওয়ে পেট্রল জানায়, দুর্ঘটনাস্থলটি মিজৌরির কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে। স্কাইড্রাইভিং কোম্পানিটি বলেছে, “দুঃখজনকভাবে এ দুর্ঘটনায় বিমানটির ১২ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।”

বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস রয়টার্সকে জানান, এক ইঞ্জিনের ওই টার্বোপ্রোপ বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করেছিল, কিন্তু নির্দিষ্ট উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার পর বাম দিকে গোত্তা খেয়ে রানওয়ের প্রায় ২৭৪ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড আন্ড্যারসন বলেছেন, “যেটি বিধ্বস্ত হয়েছে সেটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনার না। এটি একটি স্থানীয় বিমান যা আমাদের স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।” তিনি জানান, নিহতদের পরিবারের সদস্যরা বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্কাইডাইভ ক্যানসাস সিটি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ বের করতে তারা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
……………….

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০