১৪ জুন জেনেভায় সই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি স্মারক

নিউজ ডেস্ক

১৩ জুন ২০২৬

১৪ জুন জেনেভায় সই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি স্মারক

JD Vanace and Ghalibaf

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্বারক রবিবার ১৪ জুন সই হতে পারে। আর তা খুব সম্ভবত হতে পারে সুইজারল্যোন্ডের জেনেভায়। ১২ জুন পশ্চিমা এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানান। এই কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের ভাষা এখনও চূড়ান্ত করা হচ্ছে।

ওদিকে, ইরানও শান্তিচুক্তির শর্ত হিসাবে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে অনড় রয়েছে। লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে। ইরান চায় শান্তিচুক্তির মাধ্যমে এ লড়াইও যাতে বন্ধ হয়।

শান্তি স্মারকের ভাষা শনিবারের মধ্যে চূড়ান্ত করে ফেলার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে চুক্তিটি ১৪ জুনই সই করতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট ন্পিকার বাকের কালিবাফ।

চুক্তিটি কোথায় সই করা হবে সেই স্থান নির্ধারণ না করা হলেও, সম্ভাব্য স্থান হিসাবে জেনিভার নাম উঠে আসছে। ফলে চুক্তিটি সেখানেই সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছিলেন। তবে কয়েকঘণ্টা পরই তিনি শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে সেই হামলা থেকে সরে আসার ঘোষণা দেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা মাত্রই যুদ্ধ নিয়ে ইরানের সঙ্গে একটি দারুণ সমাধানে পৌঁছেছি।”

শুক্রবার ইরানের কর্মকর্তারা এই চুক্তির শর্তগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। তাতে দেখা গেছে, ইরান এতদিন যা যা দাবি করে এসেছে তার বেশিরভাগই চুক্তিতে রয়েছে। ওদিকে, ট্রাম্প তার শর্তের খুব কমই জিতে নিতে পেরেছেন।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেছেন, খসড়া চুক্তিতে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অবরুদ্ধ তহবিল ছাড় দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার কথা রয়েছে। এই প্রতিটিই শান্তিচুক্তিতে ইরানের অপরিহার্য শর্ত।

তবে এই শর্তগুলো পূরণ হওয়ার বিনিময়ে ইরান কী কী ছাড় দেবে সে বিষয়ে কিছু বলেননি ওই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কাছ থেকেও এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তীতে আলোচনার জন্য রাখা হয়েছে। ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করে তা নিশ্চিত করতে একটি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের ভাষ্য, তারা পামাণবিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০