যে সব শর্ত পূরণে বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা সংবাদদাতা

০৮ জুন ২০২৬

যে সব শর্ত পূরণে বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

US Embassy in Dhaka

কোনো আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য হলে তাকে ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র যাওয়ার পর যারা নিয়ম মেনে তথা দেশটিতে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরবে তারা বন্ডের অর্থ ফেরত পাবেন। সোমবার (৮ জুন) ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে তা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে :

১) ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।

২) ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।

৩) সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

৪) নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

৫) দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।

উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে দিতে হবে বন্ড। ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড পরিশোধ করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০