ফরাসি ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা

স্পোর্টস ডেস্ক

০৬ জুন ২০২৬

ফরাসি ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা

Mirra Andreeva

ফরাসি ওপেনে পোলিশ কোয়ালিফায়ার মাজা খোয়ালিনস্কার শেষটা রূপকথার গল্পের মতো হলো না। টিনএজার রাশিয়ান মিরা আন্দ্রিভা তাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন।

১৯ বছর বয়সী আন্দ্রিভা তার সম্ভাবনার সবটুকু নিংড়ে দিয়ে ফাইনাল জিতলেন ৬-৩, ৬-২ গেমে। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই এ রুশ তারকা।

এক ঘণ্টা ও ২২ মিনিটে জয় নিশ্চিত হতেই আন্দ্রিভা আবেগে ভাসেন। হাঁটু গেড়ে কোর্টে বসে পড়েন। তারপর স্ট্যান্ডে উদযাপনরত কোচ কনচিতা মার্টিনেজের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি।

ট্রফি হাতে নিয়ে আন্দ্রিভা বলেন, ‘খুব ছোটবেলা থেকে আমি রোলাঁ গারো টিভিতে দেখেছি। এই টুর্নামেন্ট জেতা বিশাল ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ট্রফি ধরে আছি।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০