টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট প্রাদেশিক উপনির্বাচন : বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল হাফিজ বিজয়ী

কানাডা প্রতিনিধি

১১ মে ২০২৬

টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট প্রাদেশিক উপনির্বাচন : বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল হাফিজ বিজয়ী

Ahsanul Hafiz

কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আহসানুল হাফিজ। স্থানীয় সময় ৯ মে অনুষ্ঠিত মনোনয়ন ভোটে তিনি ফেডারেল এমপি এবং অন্টারিও লিবারেল নেতৃত্বের নেট এরস্কিন স্মিথকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

ডলি বেগমের পদত্যাগের পর এই আসনটি শূন্য হয়। অন্টারিও এনডিপির সাবেক ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম প্রাদেশিক রাজনীতি ছেড়ে ফেডারেল লিবারেল প্রার্থী হন এবং ১৩ এপ্রিলের ফেডারেল উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয়ী হন। তাঁর পদত্যাগের ফলে প্রাদেশিক আসনটিতে নতুন উপনির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন লড়াইয়ে প্রায় ৩ হাজার ৫৮০ জন সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ১ হাজার ৮০৬ জন সদস্যের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়। এ নিয়ে এরস্কিন-স্মিথের শিবির থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।
এদিন বিজয়ী হওয়ার পর আহসানুল হাফিজ বলেন, ‘আপনাদের কারণেই আমি আজ এখানে। আমি জানি সবাই অনেক চেষ্টা করেছেন এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি অভিবাসী হিসেবে যে সুযোগ পেয়েছি, তা যেন এই এলাকার সবার জন্য নিশ্চিত করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’

উল্লেখ্য, আহসানুল হাফিজ বর্তমানে ফেডারেল লিবারেল পার্টির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিজয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের মূলধারার রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

অন্যদিকে, আগামী উপনির্বাচনে লিবারেলদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে এনডিপি। দলটি ইতোমধ্যে ফাতিমা শাবানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পিসি পার্টি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। আইন অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে এবং সর্বোচ্চ ৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

বনিপদের দেখা পেলাম

০৪ জুলাই ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১