নিজস্ব প্রতিনিধি
০৯ মে ২০২৬
সভায় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।
আগামী ১৫, ১৬ ও ১৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা -২০২৬। তিন দিনব্যাপী এই বইমেলা ইতিমধ্যে পুরো যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে এ আন্তর্জাতিক বইমেলার প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন প্রকাশ করে মিশিগানে বসবাসরত ছাত্রলীগের সাবেক কর্মীদের একটি বিশেষ সভার আয়োজন করা হয় হ্যামট্রামিকের কনার্ট রোডের জয়বাংলা ভবনে।
সভায় ছাত্রলীগের ত্যাগী ও সংগ্রামী নেতা ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিউইয়র্কের আন্তর্জাতিক বইমেলার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে। মেলার আয়োজনে সংশ্লিষ্ট সকল বঙ্গবন্ধু প্রেমিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মেলার সার্বিক সফলতা কামনা করা হয়।