আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৬
BJP Supporters ecstatic in West Bengal Results Outcome
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৯ ঘণ্টার ফল গণনায় দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ৩৪টি আসনে জয়ী হয়েছে এবং ১৭০টি আসনে এগিয়ে আছে। আর গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয় পেয়েছে এবং ৭০টি আসনে এগিয়ে আছে।
রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।
রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “বাংলার সমস্ত হিন্দুরা আজ একজোট হয়েছেন। তারা নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি নিশ্চিতভাবেই বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে।”