তরুণ ইঞ্জিনিয়ার সাকিব আলীর জানাযায় শোকার্ত প্রবাসীদের ঢল

আটলান্টা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬

তরুণ ইঞ্জিনিয়ার সাকিব আলীর জানাযায় শোকার্ত প্রবাসীদের ঢল

আটলান্টায় সাকিব আলীর জানাযায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। ছবি-জাগো প্রহরী।

জর্জিয়া স্টেটের আটলান্টায় স্মরণকালের বৃহত্তম জানাযা অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব আলীর। দলমত নির্বিশেষে সর্বস্তরের শোকার্ত মানুষের মাঝে ছিলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও সিনেটর নাবিলা ইসলাম। তারা দু’জনই সাকিব আলীর ঘনিষ্ঠ আত্মীয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিকের ৩০ বছর বয়সী একমাত্র ছেলে সাকিব আলী অ্যামাজন মিউজিকে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

Sakib ali Death

গত ৬ এপ্রিল লসএঞ্জেলেসের পুলিশ নিজের এপার্টমেন্ট থেকে তার লাশ উদ্ধারের সংবাদ জানাজানি হওয়ার পর সমগ্র কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর কারণ নিয়েও নানা গুঞ্জনের অবসান ঘটিয়েছেন লসএঞ্জেলেসের চিকিৎসা বিজ্ঞানীরা। লাশের ময়নাতদন্তের পর তারা জানায় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জর্জিয়াস্থ শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির ছেলে সাকিব আলী। এপার্টমেন্টে একাকী থাকতেন বলে মৃত্যুর পর বেডরুমে পড়েছিল তার লাশ। জানা গেছে, দু’দিন টেলিফোনে সাকিবকে না পেয়ে আটলান্টা থেকে মা-বাবা ছুটে যান লসএঞ্জেলেসে। এরপর এপার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ ডেকে ওই ভবনের সুপারভাইজারের কাছ থেকে কোড নম্বর নিয়ে দরজা খোলার পরই সাকিবের নিথর দেহ বেডরুমে পড়ে থাকতে দেখা যায়।

এরপর ময়নাতদন্ত শেষে ৭ এপ্রিল সাকিবের লাশ মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। ৮ এপ্রিল লসএঞ্জেলেসে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানেও শোকার্ত মানুষের বিপুল সমাগম ঘটেছিল। এরপর সাকিবের লাশ আনা হয় তার জন্মস্থান আটলান্টায় এবং ১০ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ‘জর্জিয়া ইসলামিক ইন্সটিটিউট’র ব্যবস্থাপনায় বেথেলহেম ইসলামিক সেন্টার মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে নিকটস্থ মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

Sakib Ali

জানাযা ও দাফন প্রক্রিয়ায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর (ডেমোক্র্যাট) শেখ রহমান ও সিনেটর নাবিলা ইসলাম, ফ্লোরিডা থেকে এসেছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা রানা খান, টেনেসীর আওয়ামী লীগ নেতা সানি ও মাসুদ, ফোবানার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, আটলান্টাস্থ বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, কম্যুনিটি লিডার শেখ জামাল প্রমুখ।

AL Leader

সাকিবের বাবা ডা. মোহাম্মদ আলী মানিক সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তার একমাত্র ছেলের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

সাকিব আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি ডা. রবি আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, ক্যালিফোর্নিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, ফোবানার নেতা ড. জয়নুল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, কম্যুনিটি লিডার মমিনুল হক বাচ্চু, জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ জামাল, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিবউদ্দিন, কম্যুনিটি লিডার এডভোকেট জহির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছেন।

 

উল্লেখ্য, তথ্য-প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর সাকিব আটলান্টাতেই এটিএন্ডটি-তে চাকরি নিয়েছিলেন। এরপর যোগদান করে অ্যামাজনে। অ্যামাজন তাকে ফ্লোরিডায় বদলি করে। এরপর ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে বদলি করা হয় প্রমোশন দিয়ে মাত্র ৬ মাস আগে। সেই সুবাদে লসএঞ্জেলেসে অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটিতে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে একাকী থাকতেন সাকিব আলী।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১