যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতার ছেলের লাশ বেডরুম থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতার ছেলের লাশ বেডরুম থেকে উদ্ধার

Sakib Ali with Parents

তালাবদ্ধ ঘরের দরজা খুলে বেডরুম থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিকের একমাত্র ছেলে সাকিব আলীর (৩০) লাশ উদ্ধার করেছে লসএঞ্জেলেসের পুলিশ। স্থানীয় সাংবাদিক লস্কর আল মামুন ৬ এপ্রিল সোমবার অপরাহ্নে আরো জানান, শনিবার থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সাকিবের। এ অবস্থায় উদ্বিগ্ন চিত্তে জর্জিয়ার আটলান্টা থেকে সাকিবের বাবা আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ আলী মানিক এবং মা শাকিরা আলী সোমবার ছুটে যান লসএঞ্জেলেস এয়ারপোর্ট সংলগ্ন মেরিনা ডেল রে সিটিতে।

Sakib Ali

 

সাকিবের এপার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে ফোন করা হয়। অকুস্থলে পুলিশ এসে সেই এপার্টমেন্টের সুপারভাইজারের কাছে থেকে কোড নম্বর সংগ্রহের পর দরজা খোলা হয়। বেডরুমের মেঝেতে ছেলের লাশ দেখে হাউ-মাউ করে কেঁদে উঠেন মানিক ও শাকিরা দম্পতি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগেই ইন্তেকাল করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে স্বজনেরা জানান।

উল্লেখ্য, তথ্য-প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর সাকিব আটলান্টাতেই এটিএন্ডটিতে চাকরি নিয়েছিলেন। এরপর যোগদান করেন অ্যামাজনে। অ্যামাজন তাকে ফ্লোরিডায় বদলি করে। এরপর ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে প্রমোশন দিয়ে মাত্র ৬ মাস আগে বদলি করা হয়। সেই সুবাদে লসএঞ্জেলেসে অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটিতে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে একাকী থাকতেন সাকিব আলী।

সাকিব আলীর লাশ উদ্ধারের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি ডা. রবি আলম, ক্যালিফোর্নিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, ফোবানার নেতা ড. জয়নুল আবেদিন সেখানে ছিলেন। তারাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, কম্যুনিটি লিডার মমিনুল হক বাচ্চু, জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ জামাল, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিবউদ্দিন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, কমিউনিটি লিডার এডভোকেট জহির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক সাকিব আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছেন। এছাড়া সাকিব আলীর রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিবের লাশ লসএঞ্জেলেস থেকে জর্জিয়ার উদ্দেশ্যে নেয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে জানাযা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১