মিশিগানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিশিগান প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬

মিশিগানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ভার্চুয়ালে বক্তব্য দিচ্ছেন জাহাঙ্গির কবীর নানক। ছবি-জাগো প্রহরী।

মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৯ মার্চ সন্ধ্যায় মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এবং ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ, মিশিগান স্টেটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মহান স্বাধীনতা দিবস।
অনুষ্ঠানের শুরুতেই ছিল এক গভীর আবেগঘন পরিবেশ। বক্তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও ঐতিহাসিক আহ্বানে বাঙালি জাতি একত্রিত হয়ে দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যেখানে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগ জড়িয়ে আছে, তা বাঙালির আত্মপরিচয় ও আত্ম-মর্যাদার এক অবিচ্ছেদ্য অধ্যায়। বক্তারা তুলে ধরেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান ছিল অনন্য। তিনি একটি অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, যা আজও জাতির প্রেরণার উৎস হয়ে আছে।

Michigan-Shawdhinata--2

আলোচনা সভায় আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের অগ্রগতির চিত্রও উঠে আসে। বক্তারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ডিজিটাল রূপান্তর এবং সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত এমনটাই মত দেন তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, দেশের মাটি থেকে দূরে থাকলেও তাদের হৃদয়ে বাংলাদেশ সবসময় অটুট। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস উদযাপন ও আলোচনা সভার মধ্য দিয়ে এই আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে প্রবাসে থেকেও সবাই অনুভব করেন স্বাধীনতার গৌরব, ইতিহাসের দায়বদ্ধতা এবং বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা।

যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সালাম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ও মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

ভার্চুয়ালি প্রধান বক্তা হিসেবে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজীত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান ও জাবেদ সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আলী আহমদ ফারিস, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী রাজীব, সদস্য ফারুক আহমদ এবং মতিউর রহমান শিমু।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাতাবুর রহমান টিপু এবং গীতা পাঠ করেন হিমেল দাস।

মিশিগান স্টেট আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি খলকুর রহমান, সহ-সভাপতি নিজাম উদ্দিন ও আলমগীর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান জে শরিফ, সাংগঠনিক সম্পাদক সাবুল হুসেন, আমিনুল ইসলাম রুবেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব আলমগীর এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সামছু রহমান সামছু, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী ও আবদুল বাছিত প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোছাব্বির, মুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, গোয়াইনঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজু চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম।

এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তরুণ নেতাদের মধ্যে আরো ছিলেন আমিনুল ইসলাম তুষার, লিটন তালুকদার, হাসান মাহমুদ, ফারুক আহমদ, শাহ সেবুল, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আফজাল হোসেন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সৈয়দ সালেক আহমদ, সহ-সভাপতি মো. মোমেন হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহীয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তফা আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, সম্পাদকমন্ডলীর সদস্য লিমন শাহ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ফয়সাল চৌধুরী রুবেল, শ্রমিক লীগের সভাপতি আব্দুল বাছিত, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান ও আরিফ আরমান জিসান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ময়নুল হক ও মিথুন সুলতান এবং সাবেক ছাত্রলীগ নেতা তাহের আহমদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১