বাংলাদেশকে অপশাসন মুক্ত করতে চাই দুর্বার আন্দোলন : ফ্লোরিডায় সমাবেশে শেখ হাসিনা

তৌহিদুল ইসলাম খান

৩১ মার্চ ২০২৬

বাংলাদেশকে অপশাসন মুক্ত করতে চাই দুর্বার আন্দোলন : ফ্লোরিডায় সমাবেশে শেখ হাসিনা

স্বাধীনতা দিবসের সভায় নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৯ মার্চ ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভার্চুয়ালি প্রদত্ত বক্তব্যে একাত্তরে প্রবাসী বাঙালিদের অবিস্মরণীয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে এবারও নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে অপশাসকের কবল থেকে মুক্ত করতে সরব হওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বন্ধুদের সাথে বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশের সার্বিক কল্যাণে আন্তর্জাতিক জনমত গঠনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। শেখ হাসিনার মতে, গত ফেব্রুয়ারিতে পাতানো এবং একতরফা নির্বাচনে যারা ক্ষমতায় বসেছে তারা কেউই সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের কল্যাণ চায় না। ওরা দেশটিকে ধ্বংসের মিশন নিয়ে সুদখোর-মহাজন ইউনূসের নীলনকশা বাস্তবায়িত করার অসমাপ্ত কাজে নেমেছে।

Florida-shwadhinata-1

ক্র্যাজি মেরিয়ো রেস্টরেন্টে সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি সালমা রহমান মিনু, নাফিজ আহমদ জুয়েল, ইমতিয়াজ হাসান, লিটন খান, শেখ বাবুল, এম রহমান জহির, ডেমোক্রেটিক পার্টিও তৃণমূলের সংগঠক জুনায়েদ আকতার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু জাকের খান বাবু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজমা আক্তার রুবি, আওয়ামী লীগ নেতা এ, কে, এম তাজুল ইসলাম, সাফাত হোসেন, সাজ্জাদুর রহমান বাপ্পী, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, নিলা হক প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল। সভায় প্রধান বক্তা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙ্গালীর হাজার বছরের অর্জন । জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি মহান মুক্তিযুদ্ধ রাশিয়া ও ভারতের প্রত্যক্ষ সাহায্য ও সারাবিশ্বের জনগণের সমর্থনকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, এখন বাংলাদেশে সুদী ইউনূসের নেতৃত্বে “রিসেট বাটন” তকমায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান । ডিপ স্টেটের সকল কুশীলবদের বিচারের দাবিও জানান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১